শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মোশাররফ করিম ড্রাইভার, যাত্রী মাহি

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১

চলচ্চিত্র নির্মাতা ইফতেখার চৌধুরী ‘খোঁজ- দ্য সার্চ’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গণে পা রাখেন। এরপর ‘অগ্নি’, ‘অগ্নি-টু’, ‘অ্যাকশন জেসমিন’, ‘বিজলী’সহ কয়েকটি সিনেমা নির্মাণ করেন। এবার তিনি জনপ্রিয় অভিনতা মোশাররফ করিমকে নিয়ে নির্মাণ করতে যাচ্ছেন ‘ড্রাইভার’। এই ওয়েব ফিল্মে নাম ভূমিকায় অভিনয় করবেন মোশাররফ করিম। তার গাড়িতে যাত্রী হয়ে উঠবেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এ ছাড়াও এতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সজলকে। আজ ২ নভেম্বর থেকে এর দৃশ্যধারণ শুরু হবে বলে রাইজিংবিডিকে জানান মাহিয়া মাহি।
মাহি বলেন, ‘এখন ডাবিং নিয়ে ব্যস্ত সময় পার করছি। ‘গ্যাংস্টার‘-এর ডাবিং করছি। আজ ২ নভেম্বর থেকে ‘ড্রাইভার’ ওয়েব ফিল্মের শুটিং শুরু করবো। গল্প ভালো লেগেছে। আশা করছি কাজটিও ভালো হবে।’ মানিকগঞ্জে ‘ড্রাইভার’-এর শুটিং হবে। শুটিং শেষ করে চলতি বছরেই দেশীয় ওটিটি প্লাটফর্ম বায়স্কোপে মুক্তি পাবে ৯০ মিনিট ব্যাপ্তীর এই ওয়েব ফিল্ম। এর মাধ্যমে প্রথমবার ওটিটিতে কাজ করতে যাচ্ছেন ইফতেখার চৌধুরী। এদিকে এই নির্মাতার ‘মুক্তি’ সিনেমার ক্লাইমেক্স সিন বাকি আছে বলে জানান নির্মাতা। এর আগে ২০১৭ সালে মোশাররফ করিম-মাহি ‘ফালতু’ নামে একটি সিনেমায় কাজ করার কথা ছিল। ওয়াজেদ আলী সুমনের এই সিনেমাটি শেষ পর্যন্ত আর হয়ে ওঠেনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com