বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দেশের আরেক ক্রিকেটার করোনায় আক্রান্ত

স্পোর্টস ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৫ মে, ২০২০

 

ক্রীড়াঙ্গনেও দাপিয়ে বেড়াচ্ছে প্রাণঘাতী এই করোনাভাইরাস। আশিকুর রহমানের পর দেশের আরেক সাবেক ক্রিকেটার সজিব দাস করোনায় আক্রান্ত হয়েছেন। সজিব দাস ঢাকা প্রিমিয়ার লিগের দুটি ক্লাব ওয়ারি ও ভিক্টোরিয়ার অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করতেন।

২০০৭ সালেই ক্রিকেটকে বিদায় জানিয়েছেন সজিব দাস। এরপর একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন তিনি। কিছুদিন আগে সপরিবারে নিজ শহর মাদারিপুর থেকে ফরিদপুরের সদরপুরে শ্বশুরবাড়ি বেড়াতে গিয়েছিলেন। গতকাল সেখানেই তার করোনা শনাক্ত হয়েছে। করোনা পজিটিভ এসেছে তার মায়েরও। স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে মায়ের সঙ্গে তিনি শ্বশুর বাড়িতেই আইসোলেশনে আছেন।

সজিব দাস জানান, ‘আমি এখনো সুস্থ আছি। তবে পরিবার নিয়ে বেশি চিন্তিত। আইসোলেশনটা নিয়ে বেশি ভাবাচ্ছে। গ্রামের বাড়ি তো, আমি আর মা একটা রুমে আছি। আরেকটা ঘরে বাকি ১১জন থাকছে। আমার স্ত্রী-সন্তানের নেগেটিভ এসেছে।’

দেশের আরেক ক্রিকেটার করোনায় আক্রান্ত




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com