শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

তিতাসে ইউপি নির্বাচনে ব্যালটে থাবা দিলে চলবে বুলেট

রুহুল আমিন কুমিল্লা উত্তর প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ৩ নভেম্বর, ২০২১

জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের হুশিয়ারি

কুমিল্লার তিতাস উপজেলার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে তিতাস উপজেলা পরিষদ মিলনায়তনে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।এসময় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, তিতাস একটি নদীর নাম, আমি চাই নদীর মতো সুন্দর একটি নির্বাচন পরিচালনা করতে।আর আপনারা যদি নির্বাচনে কোন সহিংসতা করতে চান, তাহলে কঠোর ব্যবস্থা নিবো।আর নির্বাচনের দিন যদি কেউ ব্যালটে থাবা দিতে চান সাথে সাথে বুলেট চলবে। নির্বাচন সুষ্ঠু করতে যেখানে যা লাগে আমরা তাই করবো।তিতাস উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম মোর্শেদ-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদ, আঞ্চলিক নির্বাচন অফিসার মো. দুলাল তালুকদার, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মুঞ্জুরুল আলম ও তিতাস থানা ওসি তদন্ত রফিকুল ইসলাম প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com