বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাহস করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন: দুদু

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় বুধবার, ৩ নভেম্বর, ২০২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আপনি সাহস করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন। আজ আপনারা (আওয়ামী লীগ) সাহসের কথা বলেন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন। খালেদা জিয়াকে মুক্ত করে দিন, সেই সাহস তো আপনাদের নেই। গতকাল বুধবার (৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে স্বাধীনতা ফোরাম আয়োজিত ‘মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, ‘সাহস কী বাংলাদেশের মানুষ তা জানে। এ দেশের মানুষ তাদের পছন্দ করেÍ যারা গণতন্ত্রের পথে। স্বৈরতন্ত্রের পথে যারা তাদেরকে দেশের মানুষ পছন্দ করে না। দেশের মানুষ খালেদা জিয়াকে পছন্দ করে। তিনি আবারও প্রধানমন্ত্রী হবেন। তারেক জিয়াও দেশে আসবেন। তখন অন্যদের কৃতকর্মের ফল ঠিকই পেতে হবে।’ স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ’র সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেনÍ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, জোটের শরিক এলডিপির (একাংশ) মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ আরও অনেকে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com