শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গাজীপুরে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৩ নভেম্বর, ২০২১

শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাটিকাটা এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও ভাঙচুর করেছে। বুধবার সকালে এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ ও লাঠিচার্জ করেছে। কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার মাটিকাটা এলাকার ইনক্রেডিবল ফ্যাশন লিমিটেড নামের একটি পোশাক তৈরি কারখানা রয়েছে। বিভিন্ন দাবিতে ওই কারখানার তৃতীয় ও চতুর্থ তলার সুইং সেকশনের শ্রমিকরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছিল। শ্রমিকদের কর্মবিরতির কারণে ওই কারখানার ৮৫ জন শ্রমিককে ছাঁটাই করা হয়। গতকাল বুধবার সকালে তারা কাজে যোগদান করতে গিয়ে কারখানার মূল ফটকে শ্রমিক ছাঁটাইয়ের একটি নোটিশ দেখতে পান। সেখানে ৮৫ জনের নাম ও ছবিসহ সাঁটিয়ে দেয়া হয় তাদের তালিকা।
ওই নোটিশে উল্লেখ করা হয় সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়া শ্রমিকদের ধর্মঘটের ফলে কারখানার তৃতীয় ও চতুর্থ তলার সুইং সেকশন মারাত্মক ভাবে অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। যার কারণে শ্রম আইন ২০০৬ এর ১৩ (১) এর ধারা মোতাবেক কারখানার ওই দুটি সেকশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। এছাড়া কারখানা খোলার অনুকূল পরিবেশ হলে নোটিশের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। গতকাল বুধবার সকালে কারখানার সামনে এমন নোটিশ দেখতে পেয়ে শ্রমিকরা উত্তেজিত হয়ে যায় এবং বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে শ্রমিকরা কারখানার সামনে ভাঙচুর শুরু করে। খবর পেয়ে সদর থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করে। এ সময় শ্রমিকরা উত্তেজিত হয়ে পুলিশের ওপর ইটপাটকেল ছুড়তে থাকলে পুলিশ টিয়ারসেল রাবার বুলেট ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। নাম প্রকাশ না করার শর্তে কারখানার শ্রমিক জানান, গত কয়েকদিন আগে কোন কারণ ছাড়াই কারখানার একজন ইনচার্জকে কর্তৃপক্ষ চাকরিচ্যুত করে। কেন তাকে চাকরিচ্যুত করা হয়েছে বিষয়টি জানতে শ্রমিকরা আন্দোলন করে। আন্দোলনের কারণেই ৮৫ জন শ্রমিককে ছাঁটাই করা হয়। ছাঁটাই করা শ্রমিকদের ফিরিয়ে নেয়া না হলে আন্দোলন অব্যাহত থাকবে। ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মো. বদরুজ্জামান বলেন, আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করার চেষ্টা চলছে।
শিল্প পুলিশের পরিদর্শক ফরহাদ আব্বাস বলেন, ওই প্রতিষ্ঠানের ২টি সেকশন বন্ধ করে দেয়ায় শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে আন্দোলন শুরু করে। এসময় শ্রমিকেরা ইটপাটকেল ছুড়ে কয়েকজন পুলিশ সদস্যকে আহত করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১৯ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করেছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com