শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পাঁচবিবিতে স্বেচ্ছাসেবক দলের পরিচিতি সভা

আব্দুল কাইয়ুম জয়পুরহাট :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১

জয়পুরহাটের পাঁচবিবিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উপজেলা ও পৌর শাখার আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপি’র দলীয় কার্যালয়ে পরিচিতি সভায় সভাপতিত্ব করেন পাঁচবিবি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুজ্জামান মন্ডল। উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক দলের জেলা আহবায়ক আলমগীর হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা বিএনপি’র আহবায়ক সাইফুল ইসলাম ডালিম। প্রধান আলোচক ছিলেন পৌর বিএনপি’র আহবায়ক অধ্যক্ষ (অবঃ) আবু হাসনাত মন্ডল হেলাল। বিশেষ আলোচক জেলা আহবায়ক কমিটির সদস্য সচিব এসএম শামস্ মতিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান চৌধুরী, পৌর আহবায়ক কমিটির যুগ্ম আহবায়কদ্বয় সাবেক কাউন্সিলর মুঞ্জুরুল ইসলাম ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জিয়াউল ফেরদৌস রাইট, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম, তৈবুর রেজা, মমিন খন্দকার ডালিম, তোতা চৌধুরী, আলি হাসান চৌধুরী, থানা বিএনপি’র সাবেক সভাপতিদ্বয় বীরমুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু ও বীরমুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের পৌর আহবায়ক হুমায়ুন কবির, উপজেলা সদস্য সচিব গোলাম নাসির বিপ্লব ও পৌর সদস্য সচিব রানা হোসেন রাব্বি, থানা ছাত্রদল সভাপতি আপেল ও পৌর ছাত্রদল সভাপতি রাব্বিউল ইসলাম রকি প্রমুখ। পরিচিত সভা শেষে নবগঠিত কমিটির সদস্যবৃন্দর হাতে ফুল দিয়ে বরণ করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com