বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রংপুরে ২৪ ঘণ্টায় আক্রান্ত আরও ২৮ জন, মোট ২০১

খবরপত্র প্রতিবেদক : 
  • আপডেট সময় শুক্রবার, ১৫ মে, ২০২০

রংপুর মেডিকেল কলেজের (রমেক) পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে রংপুর জেলার ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২০১ জনে।

শুক্রবার (১৫ মে) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।

তিনি জানান, রমেকের অনুজীব বিজ্ঞান বিভাগের পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনার পরীক্ষা সম্পন্ন হয়। এতে রংপুরসহ তিন জেলার ৩১ জনের নমুনায় করোনা শনাক্তের পজেটিভ ফল এসেছে। এদের মধ্যে দশজন আনসার ও পাঁচ পুলিশ সদস্যসহ একজন ফার্মাসিস্ট রয়েছেন।

আক্রান্তদের মধ্যে রংপুর মেট্রোপলিটন পুলিশের ৪ পুলিশ সদস্য, পুলিশ লাইন্সের এক পুলিশ সদস্য, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আনসার ক্যাম্পের ১০ জন আনসার, রংপুর নগরীর নিউ জুম্মপাড়া এলাকার ৬ জন, নগরীর কামারপাড়া, বাহার কাছানা, ধাপ লালকুঠি, সাতগাড়া, মেডিকেল পশ্চিম গেট এলাকায় ১ জন করে এবং পীরগঞ্জ ও পীরগাছা উপজেলায় দুইজন রয়েছেন। এদের মধ্যে মেডিকেল পশ্চিম গেট এলাকার আক্রান্ত ব্যক্তি ফার্মাসিস্ট।

এছাড়াও কুড়িগ্রামের ভুরুঙ্গামারী ও নাগেশ্বরী উপজেলার ১ জন করে এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে চিকিৎসাধীন লালমনিরহাট জেলায় ১ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। শুক্রবার ১৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে এ ৩১ জন আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com