শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

লজ্জাজনক হার দিয়ে ঘরে ফিরছে টাইগাররা

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের নিজেদের শেষ ম্যাচে গতকাল বৃহস্পতিবার ৮ উইকেটের লজ্জাজনক হার দিয়ে মিশন শেষ করল বাংলাদেশ। এদিন টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারের আগে সব কয়েকটি উইকেট হারিয়ে ৭৩ রান করে বাংলাদেশ। তাই অস্ট্রেলিয়াকে জিততে হলে করতে হবে ৭৪ রান। মামুলি এই লক্ষ্য তাড়া করতে নেমে ৩৮ বলে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছে যায় ক্রিকেট অস্ট্রেলিয়া। এদিকে বিশ্বকাপের সুপার টুয়েলভের একটি ম্যাচও জিততো পারলো না বাংলাদেশ। তবে বাছাই পর্বের দুইটি ম্যাচ জিতেছিলো মাহমুদউল্লাহর দল। এর আগে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে অজি বোলাদের তোপের মুখে পরে বাংলাদেশের ব্যাটাররা। ফলে উইকেটে এসে কোন ব্যাটারই থিতু হতে পারেনি। দলের হয়ে সর্বোচ্চ ১৯ রান করেন শামীম হোসেন পাটোয়ারী। তার ব্যাটেই এসেছে দলের একমাত্র ছক্কা। এছাড়া নাঈম করেন ১৭ আর মাহমুদউল্লাহ ১৬ রান। এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮৪ রানে অল আউটের পর গতকাল করলো ৭৩ রান। সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ- ১৫ ওভারে ৭৩ (তাসকিন ৬*, শরিফুল ০, মোস্তাফিজ ৪, মাহমুদউল্লাহ ১৬, মেহেদী ০, শামীম ১৯, আফিফ ০, নাঈম ১৭, মুশফিক ১, সৌম্য ৫, লিটন ০) অস্ট্রেলিয়া- ৬.২ ওভারে ৭৮/২ (মার্শ ০*, ওয়ার্নার ১৮, ফিঞ্চ ৪০)




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com