শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আইসিটি আইনে মামলা হলেই সাংবাদিকদের গ্রেপ্তার নয়: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১

ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হলেই সাংবাদিকদের গ্রেপ্তার করা যাবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। গতকাল বৃহস্পতিবার (৪ নভেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। আনিসুল হক বলেন, আমি বলতে চাই, আমরা বড় কঠোর হবো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অপব্যবহারের ব্যাপারে। যেই এটার অপব্যবহার করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আমরা ব্যবস্থা করছি। তার কারণ হচ্ছে, ডিজিটাল নিরাপত্তা আইন অত্যন্ত প্রয়োজনীয় আইন। এটা বাক-স্বাধীনতা বা সংবাদ মাধ্যমের স্বাধীনতা হরণ করার জন্য করা হয়নি। এটাকে একটা নেগেটিভ ব্যবহার করার জন্য অপব্যবহার করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করলেই যে মামলা নিয়ে নেবে সেটা হবে না। আইসিটি অ্যাক্টের একটা ধারা রয়েছে এবং সেই ধারায় একটা সেল রয়েছে সেখানে সন্তুষ্ট হতে হবে। তারপরই মামলা হবে। আইনমন্ত্রী আরো বলেন, এই মামলা যখন সাংবাদিকদের বিরুদ্ধে করা হবে সঙ্গে সঙ্গে তাদেরকে অ্যারেস্ট যাতে না করা হয়, সেই ব্যাপারেও আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে বলেছেন এটা সেভাবে করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com