শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

তারা ইংরেজীতে ভালো না – এই অভিযোগটিও ভুল: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১

ঢাবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মাদরাসা শিক্ষার্থীদের সফলতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান ড. আসিফ নজরুল।

‘মাদরাসার ছেলে‘ শিরোনামের ওই স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো- ‘‘মাদ্রাসার ছেলে (!)
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় মাদ্রাসার ছাত্ররা ভালো করলেই একশ্রেনীর ইতর নানা কথা বলা শুরু করে। এই ইতরদের অভিযোগ মাদ্রাসার ছেলেরা ইংরেজীতে খুব খারাপ, এরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে উচ্চতর মাদ্রাসায় পরিণত করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হয় সেখানকার শিক্ষকদের প্রশ্নপত্রে, ইংরেজীতে একটা মিনিমাম নাম্বার না পেলে অধিকাংশ সাবজেক্টে কেউ ভর্তি হতে পারেনা। কাজেই ভর্তি পরীক্ষায় কোন সমস্যা থাকলে তার দায় শিক্ষকদের। মাদ্রাসার যারা সুযোগ পায় তারা ইংরেজীতে ভালো না – এই অভিযোগটিও ভুল। না হলে ইংরেজীতে তারা ফেল করেনা কেন? আর মাদ্রাসার ছেলেরা বেশী সুযোগ পেলে বিশ্ববিদ্যালয় উচ্চতর মাদ্রাসায় পরিণত হবে কেন? ক্যাডেট কলেজের ছেলেরা বেশী সুযোগ পেলে কি বিশ্ববিদ্যালয় উচ্চতর ক্যাডেট কলেজ হয়ে যায়? এসমস্ত ঢালাও ও উদ্ভট অভিযোগ যারা বেশী করে, তাদের একজন ইংরেজীতে দুর্বলতার কারণে নিজেই তার পিএইচডি সম্পাদন করতে পারেনি। আরেক পন্ডিতের ইংরেজী শুনলে শ্রোতাই বিব্রত হয়ে যাবেন। আরেকজন গবেষনার নামে অনেক সময় চুরি করেছেন অন্যর লেখা থেকে। এই ইতরদের কেউ কেউ মাদ্রাসা আর ইসলাম ধর্ম বিরোধীও। এদের কাছে প্রগতিশীলতা মানে হলো ইসলাম আর মাদ্রাসার অন্ধ বিরোধিতা।’’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com