বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জনগণের প্রতি দায় নেই বলেই সরকার ডিজেলের দাম বাড়িয়েছে : ‍আমির খসরু

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের প্রতি দায় নেই বলেই সরকার ডিজেলের দাম বাড়িয়েছে। সরকার বিভিন্ন ফন্দিফিকির করে জনগণের পকেট থেকে টাকা নিচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, যাদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার কথা তারাই বাজার লুটপাট করছে। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জেটব) আয়োজিত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দ্রব্যমূল্যের দাম দিন দিন বাড়তে থাকবে আর আপনাদের পকেট থেকে পয়সা যেতে থাকবে। আজকে আসার পথে দেখলাম, রাস্তায় বাস নেই। অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে। তাদের কষ্টের কথা আপনি চিন্তা করতে পেরেছেন? ডিজেলের দাম লিটার প্রতি ১৫ টাকা বাড়ানো হয়েছে। বাংলাদেশের মানুষ এই টাকা তার নিজের পকেট থেকে রাষ্ট্রীয় কোষাগারের দেবে এবং সেখান থেকে তারা লুটপাট করে। কোনো টাকাই দেশে থাকছে না, সব টাকা বিদেশে চলে যাচ্ছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com