শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

টু-স্টেপ ভেরিফিকেশন বাধ্যতামূলক করছে গুগল

আইটি ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৬ নভেম্বর, ২০২১

ব্যবহারকারীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই গুগল টু-স্টেপ ভেরিফিকেশন বাধ্যতামূলক করছে। গ্রাহকদের চাহিদার কথা বিবেচনা করে দিন দিন আরও নতুনত্ব আনছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। নিরাপত্তা তথা সুরক্ষার স্বার্থে সংস্থাটি এর আগে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। এ বছরের শুরুতেই টু-স্টেপ ভেরিফিকেশন (২ঝঠ) বাধ্যতামূলক করবে বলে ঘোষণা দিয়েছিল গুগল। এ বছরের শেষেই এই নতুন সুবিধা ব্যবহারকারীরা পাবেন বলে জানিয়েছিল গুগল। সম্প্রতি সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৯ নভেম্বর থেকে টু-স্টেপ ভেরিফিকেশন বাধ্যতামূলক করে দেওয়া হচ্ছে। যখনই কোনো ব্যবহারকারী গুগল অ্যাকাউন্টে লগ ইন করবেন, তাদের একটি ভেরিফিকেশন ই-মেইল বা এসএমএস পাঠানো হবে। এর ফলে ব্যবহারকারীর অ্যাকাউন্টে ব্যক্তিগত ডেটা আরও বেশি পরিমাণে সুরক্ষিত থাকবে বলে মনে করছে সংস্থাটি। গুগল আরও জানায়, ইউজারদের ব্যক্তিগত সুরক্ষাকে আরও জোরালো এবং আঁটোসাঁটো করার লক্ষ্যেই এই পদ্ধতিটি ডিজাইন করা হয়েছে। এর ফলে ব্যবহারকারীদের অ্যাকাউন্টের পাসওয়ার্ড চুরি হওয়ার সম্ভাবনা থাকবে না বললেই চলে। এরইমধ্যে টেক জায়েন্ট গুগল তার ব্যবহারকারীদের ৯ নভেম্বর থেকে টু-স্টেপ ভেরিফিকেশন অ্যাক্টিভেট করার বিষয়ে ইমেল এবং প্রম্পট পাঠাতে শুরু করেছে। গুগল দ্বারা প্রেরিত ইমেলে বলা হয়েছে, ব্যবহারকারীদের পাসওয়ার্ড এন্টার করার সময় তাদের মোবাইল ডিভাইসে একটি দ্বিতীয় স্টেপ সম্পূর্ণ করতে হবে। এর অর্থ হল, ইউজারদের গুগল অ্যাকাউন্টে লগইন করার জন্য ফোন, ইমেল বা সিকিউরিটি কী-এর মাধ্যমে ভেরিফিকেশনের মতো একটি অ্যাডিশনাল স্টেপের মধ্যে দিয়ে যেতে হবে।
সূত্র: আরস টেকনিকা/ ইকো টাইমস




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com