শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দেশে ফিরলেন মুস্তাফিজরা

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৬ নভেম্বর, ২০২১

টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষে এবার ঘরে ফিরলেন বাংলাদেশের সাত ক্রিকেটার। ইতোমধ্যেই এমিরেটসের ফ্লাইটে করে দেশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান-নাসুম আহমেদরা। সংযুক্ত আরব আমিরাত থেকে শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০ টার ফ্লাইটে দেশের উদ্দেশে রওনা দিয়েছিলেন তারা। দেশে পৌঁছেছেন বাংলাদেশ সময় বিকেল ৫টা ২০ মিনিটে। মুস্তাফিজুর রহমান-নাসুম আহমেদ ছাড়া দলের বাকি পাঁচ ক্রিকেটার হলেন শরিফুল ইসলাম, নাইম শেখ, রুবেল হোসেন, আফিফ হোসেন ও শামীম পাটোয়ারি। বিসিবি চিকিৎসক ও মিডিয়া ম্যানেজারও এসেছেন তাদের সঙ্গে।
দুই ভাগে দল দেশে ফিরলেও সেখানে থেকে যাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, লিটন দাস এবং তাসকিন আহমেদ। মূলত পরিবারের সঙ্গে সময় কাটাতেই ছুটি নিয়েছেন তারা। মাহমুদউল্লাহ-মুশফিকের মতো দলের সঙ্গে ফেরা হচ্ছে না কোচিং স্টাফদেরও। সপ্তাহ খানেকের ছুটি কাটিয়ে ১১ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে তাদের। মাহমুদউল্লাহ-মুশফিকরা দলের সঙ্গে না ফেরায় শুক্রবার (৫ নভেম্বর) রাতের মধ্যে ঢাকায় পা রাখবেন ১০ ক্রিকেটার। ইনজুরিতে ছিটকে পড়ায় আগেই দেশে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। এ ছাড়া সাকিব আল হাসান পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে আশানুরূপ পারফর্ম করতে পারেনি বাংলাদেশ। যেখানে আট ম্যাচ খেলে ৬টিতেই হেরেছে মাহমুদউল্লাহর দল। জয় দুটি এসেছে ওমান ও পাপুয়া নিউ গিনির বিপক্ষে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com