শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

করোনা আক্রান্তের সংখ্যায় চীনকে ছাড়াল ভারত

অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৬ মে, ২০২০

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় চীনকে পেছনে ফেলেছে ভারত। শুক্রবার ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৮৫ হাজার ২১৫ জন। মহামারি শুরু হওয়া চীনে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮৪ হাজার ৮৩ জন। করোনা আক্রান্তের সংখ্যার বিচারে বিশ্বে এখন ভারতের স্থান ১১ নম্বরে।

বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এ তথ্য জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটে বলা হয়েছে, করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ১৮৮টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। বিভিন্ন দেশের সরকারি হিসাব অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ৪৪ লাখ ৯৮ হাজার ৫৭৯। এর মধ্যে তিন লাখ চার হাজার ৮৩৫ জনের মৃত্যু হয়েছে।

ভারতে করোনায় মৃত্যুর হার অবশ্য চীনের চেয়ে কম। চীনে মারা গিয়েছেন ৫.৫ শতাংশ করোনা আক্রান্ত। ভারতে মৃত্যু হয়েছে ৩.২ শতাংশের। দেশটিতে সুস্থ হয়ে উঠেছেন ২৭ হাজার মানুষ।

চীনে এখন একশ’ জনেরও কম কোভিড-১৯ রোগী চিকিৎসাধীন আছেন। যদিও উহানে গত সপ্তাহে নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে। চীনে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৪ হাজার ৬৩৩ জন এবং সুস্থ হয়েছেন ৭৮ হাজার মানুষ।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর তথ্য অনুসারে, দেশটিতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬৪৯ জন। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ১০০ জনের এবং নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে ৩ হাজার ৯৬৭ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮৩ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সূত্র: এনডিটিভি।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com