বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থী আব্দুল হক মোল্লাহ’র গণসংযোগ

মুন্সীগঞ্জ প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ৬ নভেম্বর, ২০২১

২৮ নভেম্বর মুন্সীগঞ্জ সদর উপজেলা আধারা ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে গণসংযোগ করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল হক মোল্লা। গত শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন গ্রামে এ গণসংযোগ করেন। জনপ্রতিনিধি হিসেবে ইউনিয়নের ঢালী কান্দি, জাজিরা, সৈয়দপুর, মিঝিকান্দি, চিতলিয়া বাজার ও দেওয়ান কান্দি এক গ্রাম থেকে অন্য গ্রাম, এক বাড়ি থেকে অন্য বাড়ির মানুষের কাছে গিয়ে দোয়া চেয়েছেন। জনসমর্থন ও সাধারণ মানুষের ভালোবাসার প্রতি সম্মান জানিয়ে তিনি সকলের কাছে ছুটে যাচ্ছে। গণসংযোগে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুর হক মোল্লা মানুষের দোয়া ও ভালোবাসা চেয়ে বলেন, আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন। ভোট যাকে ইচ্ছে তাকে দিবেন, এটা আপনাদের নাগরিক অধিকার। আপনাদের দোয়া ও ভালোবাসা থাকলে এ ইউনিয়নের মানুষের সেবা করতে পারব। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষে স্থানীয় প্রশাসনের সহযোগিতা চেয়ে তিনি আরো বলেন, নির্বাচন আসলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ নির্বাচনে কোনো প্রকার বিশৃঙ্খলা ও হামলা না ঘটে সে জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com