বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জামালপুরে তীর্থ সত্যপীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস্টার সভা ও বরণ বিদায়

জামালপুর প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ৬ নভেম্বর, ২০২১

বৈশ্বিক মহামারী করোনা সংক্রমনের কারণে দীর্ঘ দেড় বছর অতিক্রান্ত্ম শেষে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর গত সোমবার জামালপুর পৌরসভাধীন বগাবাইদ ক্লাস্টারের আওতায় অত্র অঞ্চলের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর সকল কার্যক্রম স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা এবং শিক্ষা সার্বিক মানোউন্নয়নের লক্ষ্যে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জুয়েল আশরাফকে বরণ এবং সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা খলিলুর রহমানকে বিদায় সংবর্ধনা দেয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক।তীর্থ সত্যপীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ রাশেদুজ্জামান মিলন।সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন তীর্থ সত্যপীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর সেলিম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুজ্জামান, মোস্ত্মাফিজুর রহমান, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা জুয়েল আশরাফ, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা খলিলুর রহমান, রিমু আক্তার, চন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওহিদুল হক, বেলটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীন আক্তার শিরিন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তীর্থ সত্যপীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিনা বেগম এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন হাছানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারজানা ইসলাম।আলোচনা সভা শেষে অতিথিদের মাঝে শুভেচ্ছা উপহার তুলে দেন তীর্থ সত্যপীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিনা বেগম। এর আগে উপস্থিত সবাইকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে শিশু শিল্পী আয়শা মেহজাবিন সবাইকে গান শুনিয়ে মুগ্ধ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com