শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কোটালীপাড়ায় মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ৬ নভেম্বর, ২০২১

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ত্রি-পল্লী কালী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার কান্দি ইউনিয়নের গজালিয়ায় এ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মন্দিরটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, রুহুল আমিন খান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলাউদ্দিন হাওলাদার, কৃষি বিষয়ক সম্পাদক আতিকুজ্জামান খান বাদল, দপ্তর সম্পাদক মিজানুর রহমান বুলবুল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সুমন হোসেন বাচ্চু, উপজেলা শ্রমিক লীগের সভাপতি রফিকুল ইসলাম তালুকদার, কান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ধীরেন মধু, আওয়ামী লীগ নেতা শেখ টুটুল, কান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিন্দ্রনাথ রায়, সাধারণ সম্পাদক তুষার মধু, সহ-সভাপতি শ্রীবাস মধু, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শামিম দাড়িয়া উপস্থিত ছিলেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা এই কোটালীপাড়া উপজেলা। এ উপজেলাটি হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি লীলাভূমি। এখানে আমরা হিন্দু-মুসলিম মিলেমিশে বসবাস করি। আগামীতেও আমাদের এই সম্প্রীতি অটুট থাকবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com