শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সীতাকুণ্ড পৌর ছাত্রদলের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

সীতাকুণ্ড প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ৭ নভেম্বর, ২০২১

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সীতাকুণ্ড উপজেলাধীন সীতাকুণ্ড পৌরসভা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ২০২১ইং সম্পন্ন হয়েছে। ৫ নভেম্বর শুক্রবার সীতাকুণ্ড পৌরসভায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। পৌর ছাত্রদলের সদস্য সচিব ইসমাইল হোসেন সিরাজীর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন রিফাতের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন সীতাকুণ্ড পৌর বিএনপি’র সভাপতি ইউসুফ নিজামী, সিনিয়র সহ-সভাপতি আলী নেওয়াজ মামুন, সাধারণ সম্পাদক শামসুল আলম আজাদ, সাংগঠনিক সম্পাদক মোজাহের উদ্দিন আশরাফ, ছাত্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ বখতিয়ার উদ্দিনসহ সিনিয়র নেতৃবৃন্দ সম্মেলনে জাতীয়তাবাদী ছাত্রদল সীতাকুণ্ড পৌরশাখার ৯টি ওয়ার্ডের আহবায়ক ও সচিবগণ উপস্থিত ছিলেন। উক্ত সম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সীতাকুণ্ড পৌরসভার ৯টি ওয়ার্ডের আহবায়ক সদস্য সচিবদের মতামতের ভিত্তিতে আগামী দু’বছরের জন্য মোঃ ইসমাইল হোসেন সিরাজী কে সভাপতি এবং ফরহাদ হোসেন রিফাত কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্যবিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের জন্য সুপারিশ করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com