শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রৌমারী চিলমারী ব্রহ্মপুত্র নদের উপর ব্রীজের মাস্টার প্লান পরিদর্শন

শওকত আলী মন্ডল রৌমারী (কুড়িগ্রাম) :
  • আপডেট সময় রবিবার, ৭ নভেম্বর, ২০২১

রৌমারী ও চিলমারী হয়ে জেলা সদরে ব্রক্ষপুত্র নদে শ্যালো বোর্ডে যাতায়াতে সময় লেগে যায় প্রায় ৪ ঘন্টা। এ এলাকার মানুষের দীর্ঘদিনের দাবী ছিল ব্রম্মপুত্র নদে একটি ব্রীজ। কুড়িগ্রামের ৪ আসনের এমপি জাকির হোসেন এমপি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাতীয় সংসদে বারবার ব্রহ্মপুত্র নদের উপর একটি ব্রীজের দাবী তুলে ধরেন। এ দাবীর প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশেই ৭ নভেম্বর সকাল ১১ ঘটিকায় রৌমারী ফলুয়ারচর থেকে চিলমারী ঘাট, উলিপুরের বোনগ্রাম ও সাহেবের আলগা পরিদর্শন করেন, ড. মনিরুজ্জামান (পিএনডি) পরিচালক প্লানিং এন্ড ডেভলোপমেন্ট বাংলাদেশ ব্রীজ অথরিটি, লিয়াকত হোসেন প্রজেক্ট ডিরেক্টর বিবিএ মাষ্টার প্লান্ট প্রজেক্ট, মিষ্টার মো. আবুল হাসান ডেপুটি সেক্রেটারী বাংলাদেশ ব্রীজ অথরিটি। স্থানীয় ভাবে তাদের সাথে ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্যাহ, সহকারী কমিশনার (ভুমি) তানভীর আহমেদ, অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহসহ আরো অনেকেই। ব্রম্মপুত্র নদের উপর ব্রীজ নির্মানে (স্থান নির্ধারন) মাষ্টার প্লানে পরিদর্শনে জাকির হোসেন (এমপি) প্রাথমিক ও গণ শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, রৌমারী থেকে সাহেবের আলগা ২০০ বিঘা জমির মাথা হতে উলিপুরের বোনগ্রাম পর্যন্ত একটি ব্রীজ হলে রংপুর অঞ্চল থেকে কুড়িগ্রাম, চিলমারী, ভুরুঙ্গামারী,ফুলবাড়ির অঞ্চলের মানুষের ঢাকা, ময়মনসিংহ, চট্রগ্রাম, সিলেটে যাতায়াতে ব্যবসায়ীক সুযোগ সুবিধা খুব সহজেই করতে পারবে। সেই সাথে বাংলাদেশ ভারতের আসাম, মেঘালয় রাজে¦র সাথে একটি ব্যাবসায়ীক সু-সম্পক গঠিত হবে। এ ব্রীজের মাধ্যমে রংপুর বিভাগে একটি দৃষ্টি নন্দিত হবে এবং এর মাধ্যমে উন্নয়ন তরাম্বিত এবং প্রচুর রাজস্ব আসবে। এ বিষয়ে ড. কামরুজ্জামান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা ব্রম্মপুত্র নদের পুরাপুরি এলাকাটি দেখলাম এবং এর উপর ব্রীজের মাষ্টার প্লানিং হিসেবে পরিদর্শন করলাম। পরবর্তীতে এটা নিয়ে আমরা পরিদর্শনে যেটা দেখলাম সেটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি প্রতিবেদন পাঠিয়ে দিবো।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com