শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দ্রব্যমূল্য এবং তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ৭ নভেম্বর, ২০২১

দ্রব্যমূল্য এবং তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল রোববার সকালে রাজধানীর বাড্ডায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল শেষ বক্তব্যে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, সরকার লাগামহীন দুর্নীতি, লুটপাট ও দলীয় লোকদের সুবিধা দেয়ার জন্যই সম্পূর্ণ অযৌক্তিকভাবে ডিজেল, কেরোসিন ও এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে। করোনা পরিস্থিতি বিবেচনায় বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানির দাম কমানো হলেও আমাদের দেশে বারবার মূল্যবৃদ্ধি গণদুর্ভোগ সৃষ্টির অনুসঙ্গ হয়ে দেখা দিয়েছে। তিনি জনস্বার্থ বিবেচনায় অবিলম্বে জ্বালানীর বর্ধিতমূল্য প্রত্যাহারের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। মহানগরী আমীর বলেন, সরকার নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। ফলে জনজীবন ইতোমধ্যেই বিপর্যস্ত হয়ে পড়েছে। এমতাবস্থায় বিনা কারণে ডিজেল ও কেরোসিনের মূল্য লিটার প্রতি ১৫ টাকা বৃদ্ধি করে জ্বালানো আগুনে ঘি দেয়া হয়েছে। এমনকি প্রায় প্রতিমাসেই এলপিজি গ্যাসের দাম বাড়ানো সরকারের রীতিমত ট্রাডিশনে পরিণত হয়েছে।
তিনি বলেন, উপর্যুপরি তেল ও গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে অতিপ্রয়োজনীয় দ্রব্য-সামগ্রী, সেচ, কৃষিপণ্য ও পরিবহন ভাড়াসহ সকল ক্ষেত্রে এর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। যা সাধারণ মানুষের জন্য ‘মরার উপর খাড়ার ঘাঁ’। তিনি সরকারকে সকল ক্ষেত্রে সাধারণ মানুষের স্বার্থ ও সঙ্গতির কথা বিবেচনায় নিয়ে যেকোন সিদ্ধান্ত গ্রহণের আহবান জানান।
মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই জনগণের প্রতি তাদের কোন দায়বদ্ধতা নেই। তাই দেশ ও জাতির বৃহত্তর স্বার্থেই অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। তিনি গণপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় মিছিলে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি লস্কর মোহাম্মদ তসলিম, মাহফুজুর রহমান, নাজিম উদ্দীন মোল্লা ও ডা. ফখরুদ্দীন মানিক, ঢাকা মহানরীর মজলিসে শূরা সদস্য ডা. শফিউর রহমান, আতাউর রহমান সরকার, মেসবাহ উদ্দীন আহমদ নাঈম ও কুতুব উদ্দীন, ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগরী উত্তর সেক্রেটারি জাকির হোসেন, পশ্চিম সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি হুমায়ন কবির প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com