শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কেশবপুরে মানবপাচার প্রতিরোধে উপজেলা পর্যায়ে সিটিসি সভা

কেশবপুর (যশোর) প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ৮ নভেম্বর, ২০২১

যশোরের কেশবপুর উপজেলা পরিষদের হলরুমে মানবপাচার প্রতিরোধে উপজেলা পর্যায়ে সিটিসি মিটিং ৮ নভেম্বর সকালে চিলড্রেন ইনভেস্টমেন্ট ফান্ড ফাউন্ডেশনের সহযোগীতায় ব্র্যাকের মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক ও পলাশ মল্লিক, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ মাষ্টার, মঙ্গলকোট ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, কেশবপুর সদর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা ও মজিদপুর ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবীর পলাশ. ওয়ার্ডের নির্বাহী পরিচালক সৈয়দ আকমল আলী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এম মিজানুর রহমান প্রমুখ। সভা পরিচালনা করেন ব্র্যাকের এইচ আর এল এস অফিসার আকরাম হোসেন ও ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের ট্রেনিং অফিসার আজিমুল হক।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com