মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম ::
র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবি প্রধান নুরুল আমিন, সিআইডি প্রধান মোসলেহ দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন ট্রাম্পের সামনে উভয় সংকট গুগল ক্রোমে ‘জিরো ডে অ্যালার্ট’ ঈদে দীপ্ত প্লেতে নতুন সংযোজন ১ থেকে ৩ মিনিটের নাটক লাইলাতুল কদর উম্মতে মুহাম্মাদির মর্যাদার প্রতীক একেকটি খাল, একেকটির গ্রামের প্রাণ-আমান উল্লাহ আমান খাল খননে দেশের কৃষি শস্যপণ্য উৎপাদনে বিরাট ভূমিকা পালন করে-প্রতিমন্ত্রী নুরুল হক নুর এমপি কালীগঞ্জ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির দোয়া ও ইফতার মাহফিল

ছাত্রলীগের ওয়ার্ড সভাপতিকে কুপিয়ে হত্যা

খবরপত্র রিপোর্ট
  • আপডেট সময় শুক্রবার, ৭ ডিসেম্বর, ২০১৮

রাজধানীর মহাখালীতে বাংলাদেশ ছাত্রলীগের ১৯ নম্বর ওয়ার্ড (বনানী) সভাপতি রাকিব হাসানকে (২৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ১২টায় এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বনানী থানার পরিদর্শক (অপারেশন) সায়হান ওলিউল্লা বলেন, বনানী ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রাকিবকে হত্যা করা হয়েছে বলে শুনেছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

এদিকে দুর্বৃত্তদের কোপানো পর নাসির নামে এক যুবক তাকে ঢামেকে নিয়ে আসেন। তিনি সাংবাদিকদের বলেন, আমার বাসা মহাখালী টিঅ্যান্ডটি কলোনি মসজিদের পেছনে। রাকিবকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নুরুল ইসলাম নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তিনি ঢামেকে চিকিৎসাধীন। রাকিবের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

খবরপত্র/এমআই




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com