রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সিংড়ায় মডেল প্রেসক্লাবের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সামাউন আলী সিংড়া (নাটোর) :
  • আপডেট সময় বুধবার, ১০ নভেম্বর, ২০২১

নাটোরের সিংড়াতে সিংড়া মডেল প্রেসক্লাবের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টায় বন্যাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও নবনির্বাচিত কমিটির পরিচিতি অনুষ্ঠিত হয়। সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এসএম রাজু আহমেদ এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক জুলহাস কায়েম এর সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সিংড়া পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ জান্নাতুল ফেরদৌস। আরো বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার এমএম সামিরুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার জামিল আকতার, সহকারী কমিশনার ভূমি রকিবুল হাসান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম শরিফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, ইউনাইটেড প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নবীউর রহমান পিপলু, ডিবিসি নিউজের নাটোর জেলা প্রতিনিধি পরিতোষ অধিকারী, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজি রফিক বাবন, নন্দীগ্রাম প্রেসক্লাব সভাপতি নাজমুল হুদা সরকার,সিংড়া মডেল প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি খলিল মাহমুদ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আতিকুর রহমান, লালোর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুবেল হোসেন, চামারী ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মনিরুল ইসলাম মনি, হান্ডিয়াল প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম রনি সহ বিভিন্ন উপজেলা থেকে আগত গণমাধ্যম কর্মী ও সূধিবৃন্দ। পরে সিংড়া মডেল প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১০ পাউন্ডের কেক কাটা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com