শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রৌমারীতে বিনামূল্যে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ১০ নভেম্বর, ২০২১

রৌমারী উপজেলার ৬ টি ইউনিয়নের কৃষি সম্প্রসারন অধিদপ্তরের ২০২১/২২ অর্থ বছরের রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। গত ১০ নভেম্বর বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্যাহ, উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান, কৃষি কর্মকর্তা আব্দুল কাইয়ুম চৌধুরী ও বন্দবেড় ইউপি চেয়ারম্যান যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ আব্দুল কাদের সরকার উদ্ধোধন করেন। কৃষি অফিস সূত্রে জানা যায়, প্রনোদনা কর্মসূচীর আওতায় উপজেলায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা, গম, ভূট্রা, পেয়াজ, চিনা বাদাম, সূর্যমুখী, খেসারী, মুশুর ও মুগ ডাল, সার ডিএসপি ১০ কেজি পোটাশ ১০ কেজি করে দেয়া হয়। বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ শাহাদৎ হোসেন, কৃষি উপসহকারীগনসহ অন্যান্য নেতৃবৃন্দ। উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্যাহ বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি বান্ধব সরকার। বর্তমান কৃষকের উপর নজর দিয়ে বন্যায় ক্ষতি পুষিয়ে উঠতে রৌমারী উপজেলায় ৪ হাজার কৃষকের মাঝে কৃষক জাতে সহজে কৃষি পন্য উৎপাদন করতে পারে, সেই লক্ষে রবি ফসলের বিভিন্ন জাতের বীজ ও সার বিনামূল্যে বিতরণের জন্য দিয়েছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com