শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বদলগাছীতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৪ হাজার কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

মোঃ হাসানুজ্জামান বদলগাছী (নওগাঁ) :
  • আপডেট সময় বুধবার, ১০ নভেম্বর, ২০২১

নওগাঁর বদলগাছীতে রবি/২০২১-২০২১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৪ হাজার কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে ১০ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় কৃষি অফিসের প্রশিক্ষণ হলরুমে কৃষকদের মাঝে এই বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোঃ ছলিম উদ্দিন তরফদার সেলিম। আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম খান, ভাইস- চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু,কৃষি কর্মকর্তা হাসান আলী,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু খালেদ বুলু সহ কৃষি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ। রবি/ ২০২১-২০২২ মৌসুমে গম ৩৫০ জন, ভুট্টা ৮০০ জন, সরিষা ১২০০ জন, সূর্যমুখী ২৫০ জন, চিনাবাদাম ২০০ জন, মসুর ৪০০ জন, খেসারি ৬০০ জন, মুগ ৭০ জন, পেঁয়াজ ১৩০ জন সহ মোট ৪ হাজার জন কৃষকের প্রত্যেককে এক বিঘা জমিতে চাষাবাদের জন্য প্রয়োজন মোতাবেক বীজ ও সার বিতরণ করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com