শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

এবার নতুন পরিচয়ে নুসরাত

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১০ নভেম্বর, ২০২১

সন্তান জন্মদানের পর বেশ কিছুদিন বিশ্রামে ছিলেন টালিউডের আলোচিত অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহান। এরপরই বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেয়া, ফটোশুট, সিনেমার শুট এবং নতুন কাজে নিজেকে ব্যস্ত রাখেন তিনি। এবার বেসরকারি একটি এফএম চ্যানেলে নতুন একটি অনুষ্ঠান সঞ্চালনা করতে দেখা যাবে অভিনেত্রীকে।
সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম স্টোরিতে কয়েকটি ছবি পোস্ট করে নায়িকা নিজেই এ তথ্য জানিয়েছেন। এফএম চ্যানেলের নতুন শো’র নাম ‘ইশক উইথ নুসরাত’। আর এই অনুষ্ঠানটি আগামী ১৫ নভেম্বর থেকে ইউটিউব প্ল্যাটফর্মে প্রচার হবে। অভিনেত্রী সোশ্যালে শো’র কয়েকটি ঝলকও শেয়ার করেছেন। সেখানে তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের মদন মিত্রকে দেখা গেছে। এছাড়া এই শো’র জন্য সদ্যই শুট করেছেন তনুশ্রী চক্রবর্তীও।
প্রসঙ্গত, একই চ্যানেলের জন্য হিন্দিতে শো করেছিলেন কারিনা কাপুর খান। তার উপস্থাপনায় ক্যারিয়ার থেকে সাংসারিক, ব্যক্তিগত বিভিন্ন বিষয়ে উঠে আসতো। তবে এবার সাংসদ অভিনেত্রী তার শোয়ে দর্শককে কি উপহার দেবেন তারই অপেক্ষায় ভক্ত-অনুরাগীরা। নুসরাতের ইনস্টা-স্টোরিতে রয়েছে শোয়ের ঝলক। সেখানে দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেসের মদন মিত্রকে। শোয়ের জন্য সদ্য শুট করলেন তনুশ্রী চক্রবর্তীও।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com