শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কুড়িগ্রামে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই ইউপিতে ভোট গ্রহণ সম্পন্ন

শাহীন আহমেদ কুড়িগ্রাম :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১

কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই কুড়িগ্রামে উৎসবমুখর পরিবেশে ভুরুঙ্গামারী উপজেলার ৭ ইউনিয়নে সকাল থেকে ইউপি নির্বাচনে ভোটগ্রহণ চলছে। নির্বাচনে নারী ভোটারদের উপস্থিতি ছিল তুলনামুলক বেশি। ৭ ইউনিয়নে মোট ৩৪জন চেয়ারম্যান, ৮৪জন সংরক্ষিত মহিলা সদস্য এবং ২০৯ জন সাধারণ সদস্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ৭টি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ১৫ হাজার ৪শ ৬জন। এরমধ্যে পুরুষ ভোটার ৫৬ হাজার ৫শ ৮৬জন এবং নারী ভোটার ৫৮ হাজার ৮শ ৫০ জন। ৬৭টি কেন্দ্রে ৩শ টি বুথে ভোট গ্রহন চলছে। ভোট গ্রহণে পুলিশ ও আনসার সদস্য ছাড়াও ৩ প্লাটুন বিজিবি ও ১ প্লাটুন ্র্যাব সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়াও ৩টি নির্বাহী ম্যাজিস্ট্রেটের মোবাইল টিম ও ৩টি স্টাইফিং ফোর্স দায়িত্বে রয়েছেন। ভোট গ্রহণ বিকেল ৪টা পর্যন্ত চলবে। কুড়িগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম রাকিব জানান, সুষ্ঠভাবে ভোট গ্রহন চলছে। এখন পর্যন্ত্ম কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আশা করছি সুষ্ঠভাবে ভোট গ্রহন সম্পন্ন হবে বলে তিনি জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com