রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কালীগঞ্জে ৩২৫ জন নারী প্রশিক্ষার্থীদের মাঝে ভাতা ও সনদপত্র বিতরণ

তৈয়বুর রহমান কালীগঞ্জ (গাজীপুর) :
  • আপডেট সময় শনিবার, ১৩ নভেম্বর, ২০২১

গাজীপুরের কালীগঞ্জে নারীর ক্ষমতায়নে তথ্য প্রযুক্তি বিষয়ক কম্পিউটার প্রশিক্ষন ৩২৫ জন নারী প্রশিক্ষনার্থীদের মাঝে প্রশিক্ষণ ভাতা ও সনদপত্র বিতরণ করেছেন আওয়ামীলীগের মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে মেসার্স নুর এন্ড তাজমহলের বাস্তবায়নে দুই মাস ব্যাপী কম্পিউটার প্রশিক্ষনের পর গতকাল শুক্রবার সকালে নাগরী ইউনিয়নের রায়েরদিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সমাপনী ও সনদপত্র বিতরণী অনুষ্ঠিত হয়। প্রত্যেক নারী প্রশিক্ষনার্থীরা ২৬ শত টাকা করে প্রশিক্ষণ ভাতা পেয়েছেন। আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষনার্থীদের হাতে প্রশিক্ষণ ভাতা ও সনদপত্র তুলে দেন আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি। উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মো.সাদিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এইচ.এম আবু বকর চৌধুরী, কালীগঞ্জ পৌর মেয়র এসএম রবীন হোসেন,উপজেলা পরিষদে মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, নাগরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. অলিউল ইসলাম অলি প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com