বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ফোন ছাড়াই লগ-ইন করা যাবে ওয়েব হোয়াটসঅ্যাপে

আইটি ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১৩ নভেম্বর, ২০২১

খুব সহজেই এখন হোয়াটসঅ্যাপ ওয়েবে লগ-ইন করতে পারবেন ব্যবহারকারীরা। লগ-ইনের জন্য ফোন কানেক্ট থাকা লাগবে না। বহুল এই প্রতীক্ষিত এ সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।
আগে হোয়াটসঅ্যাপের ওয়েব ভার্সনে অর্থাৎ ওয়েব হোয়াটসঅ্যাপে লগ-ইন করতে হলে সবসময় ফোনের প্রয়োজন হতো। ফোন কানেক্ট না করলে কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করা যেত না। কিন্তু মাল্টি ডিভাইস ফিচারের বিটা প্রোগ্রাম লঞ্চ হওয়ায় এ ঝামেলা আর নেই। এখন কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব চালাতে হলে আর ফোনের প্রয়োজন হবে না।
মাল্টি ডিভাইস কানেকশন ফিচারটি বর্তমানে হোয়াটসঅ্যাপের বিটা ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। সকল ব্যবহারকারীদের জন্য ফিচারটি শিগগির উন্মুক্ত করা হতে পারে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ওয়েবেটাইনফো।
নতুন এই ফিচারের ফলে কম্পিউটারে স্কাইপে বা ফেসবুক মেসেঞ্জারের মতোই ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ। আগের মতো মোবাইল কানেক্টেড থাকা লাগবে না। এর ফলে মোবাইলে ইন্টারনেট কানেকশন না থাকলে, ফোনের ব্যাটারি শেষ হয়ে গেলে কিংবা ফোন ক্ষতিগ্রস্ত বা হারিয়ে গেলেও ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ।
মাল্টি ডিভাইস ফিচারের সাহায্যে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ডিভাইসে লগ-ইন করার সুবিধা পাবেন ব্যবহারকারীরা। একই সঙ্গে একাধিক (চারটি) ডিভাইসে লগ-ইন থাকা যাবে। একটি ডিভাইসে লগ-আউট করে পরবর্তী ডিভাইসে লগ-ইন করা লাগবে না। এন্ড-টু-এন্ড এনক্রিপশন পদ্ধতিতে ব্যবহারকারীর যাবতীয় তথ্য সুরক্ষিত থাকবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com