শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সৌদিতে করোনায় আক্রান্ত ৫০ হাজার ছাড়াল

অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৭ মে, ২০২০

করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবেও ব্যাপক হারে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ছে। শনিবার দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে।

সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে শনিবারের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

সৌদি আরবে প্রাদুর্ভাব শুরুর হওয়ার প্রাথমিক দিনগুলোতে আক্রান্তের সংখ্যা বাড়ছিল খুব ধীর গতিতে। এমনকি গত সপ্তাহের শনিবারও একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল প্রায় দেড় হাজার। কিন্তু শনিবার নতুন আক্রান্তের সংখ্যা প্রায় তিন হাজারের কাছাকাছি।

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে সরকারি কর্মকর্তাদের বরাতে শনিবার করোনা নিয়ে প্রাত্যাহিক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা জানানো হয়। সরকারি টিভি দেওয়া সবশেষে হিসাব অনুযায়ী, দেশটিতে নতুন করে আরও ১০ জন কোভিড-১৯ রোগী মারা গেছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা এখন ৩০২ জন।

ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, সৌদি আরবে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৫২,০১৬।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com