বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কাতারে নতুন করে আক্রান্ত আরও ১৫৪৭ জন

অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৭ মে, ২০২০
ছবি: আল জাজিরা

কাতারে শনিবার নতুন করে এক হাজার ৫৪৭ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এতে দেশটিতে মোট শনাক্ত হওয়া আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ৯৭২ জনে দাঁড়িয়েছে।

প্রায় ২৭ লাখ লোকের জ্বালানিসমৃদ্ধ উপসাগরীয় দেশটিতে লোকসংখ্যার তুলনায় আক্রান্তের সংখ্যা অনেক বেশি। দেশটিতে মৃতের সংখ্যা ১৫ জনে দাঁড়িয়েছে। খবর রয়টার্স ও গালফ নিউজের।

মানবাধিকার গোষ্ঠীগুলোর তথ্যানুযায়ী, কাতারের বাসিন্দাদের মধ্যে মাত্র প্রায় ৩ লাখ কাতারের নাগরিক আর বাকি অধিকাংশই অভিবাসী শ্রমিক। করোনাভাইরাসের প্রাদুর্ভাব মূলত এদের মধ্যেই বেশি ছড়িয়েছে।

এদিকে শনিবার সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে।

চীনের উহানে প্রথম করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হওয়ার দুই মাস পর ২ মার্চ সৌদি আরবে প্রথম একজন কোভিড-১৯ আক্রান্ত শনাক্ত হয়।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com