শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

‘বঙ্গবন্ধু’ সিনেমায় খালেদা জিয়ার চরিত্রে এলিনা শাম্মী

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’ নির্মাণ করছেন বলিউড বিখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল। সিনেমাটি বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে।এতে বঙ্গবন্ধুর চরিত্রে চিত্রনায়ক আরিফিন শুভ, শেখ হাসিনার চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশাসহ শতাধিক অভিনয় শিল্পী। এবার এই সিনেমাটির সঙ্গে যুক্ত হলেন অভিনেত্রী এলিনা শাম্মী। তাকে দেখা যাবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চরিত্রে। ১৫ নভেম্বর সোমবার বিকেলে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন চরিত্রটির জন্য। জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।
এলিনা শাম্মী বলেন, “বলিউডের আলোচিত নির্মাতা শ্যাম বেনেগাল পরিচালিত ‘বঙ্গবন্ধু’ বায়োপিকে অভিনয়ের জন্য আজ বিকেলে চুক্তিবদ্ধ যুক্ত হলাম। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চরিত্র অভিনয় করবো।” তিনি আরও বলেন, ‘এটা নিঃসন্দেহে ঐতিহাসিক একটি ছবি হতে যাচ্ছে। আমিও সেই ইতিহাসের অংশ হচ্ছি ভেবে ভালো লাগছে। চেষ্টা করবো ভালো কিছু উপহার দেওয়ার।’
চলতি বছরের জানুয়ারির শেষ দিকে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে সিনেমাটির প্রথম ধাপের শুটিং শুরু হয় এবং তা চলে এপ্রিল পর্যন্ত। মার্চে সিনেমাটি মুক্তির কথা থাকলেও করোনার কারণে শুটিং শেষ করা সম্ভব হয়নি। ২০২২ সালের মার্চে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সিনেমাটি মুক্তি পেতে পারে বলে জানা গেছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com