শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ভালুকায় আঞ্চলিক শ্রমিকলীগের সংবাদ সম্মেলন

বিল্লাল হোসেন ভালুকা (ময়মনসিংহ) :
  • আপডেট সময় বুধবার, ১৭ নভেম্বর, ২০২১

ময়মনসিংহের ভালুকায় জাতীয় শ্রমিকলীগ ভালুকা উপজেলা শাখার আহবায়ক কমিটি দেয়ার প্রতিবাদ ও আহবায়ক কমিটিকে অবৈধ দাবি করে জাতীয় শ্রমিকলীগ ভালুকা আঞ্চলিক শাখার উদ্যোগে দলীয় কার্যালয় বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলন জাতীয় শ্রমিকলীগ ভালুকা আঞ্চলিক শাখার সভাপতি নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল। সম্মেলনে তিনি জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) নূর কুতুব আলম মানান স্বাক্ষরিত একটি চিঠি পাঠ করেন। চিঠিতে উল্লেখ করা হয়, গত ০২.০১.২০২১ ও ২৫.০২.২০২১ইং তারিখের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভার সিদ্ধান্ত এবং গত ১৬.০৬.২০২১ইং তারিখের কেন্দ্রীয় দপ্তরের প্রস বিজ্ঞপ্তি অনুযায়ী সম্মেলন ছাড়া কোনা শাখায় কোনা প্রকার কমিটির অনুমোদন, সংযোজন, বিয়োজন করার কোনা সুযোগ নেই। বিধায় কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কর্তৃক প্রদাত্ত ময়মনসিংহ জেলা শাখার আহবায়ক কমিটিও সম্পূর্ণ অবৈধ বলে বিবিচিত হবে। তাছাড়া উক্ত অবৈধ আহবায়ক কমিটির দেয়া ভালুকা উপজেলা শাখার শ্রমিকলীগের আহবায়ক কমিটিও সম্পূর্ণ অবৈধ হিসেবেই বিবিচিত হবে। সংবাদ সম্মেলন শ্রমিক লীগের বিভিন্ন ইউনিটের সভাপতি ও সম্পাদকসহ নেতা কর্মীরা উপস্থিত ছিলন। প্রসঙ্গে, জাতীয় শ্রমিকলীগ ময়মনসিংহ জেলা শাখার আহবায়ক রকিবুল ইসলাম শাহীন ও যুগ্ম আহবায়ক মো. জামাল উদ্দিন গত ৯.১১.২০২১ইং তারিখ নুর আলম সিদ্দিকী স্বপনকে আহবায়ক করে ভালুকা উপজেলা শাখার ৩১সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেন। নুর আলম সিদ্দিকী স্বপন বলেন, সাংগঠনিক নিয়ম অনুযায়ী আমাদেরকে জাতীয় শ্রমিকলীগ ময়মনসিংহ জেলা শাখার আহবায়ক ও যুগ্ম আহবায়ক ৩১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছেন, যা সম্পূর্ণ বৈধ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com