শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আইসিসির টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান সৌরভ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১৭ নভেম্বর, ২০২১

আইসিসির টেকনিক্যাল কমিটির চেয়ারম্যার হলেন সৌরভ গাঙ্গুলি। অনিল কুম্বলের বদলি হিসেবে আইসিসির টেকনিক্যাল কমিটির প্রধানের দায়িত্ব নিলেন তিনি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।
আইসিসির চেয়ারম্যান জর্জ বার্কলি বলেন, ‘সৌরভকে ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় এবং পরবর্তী প্রশাসক হিসেব তার অভিজ্ঞতা আমাদের ক্রিকেটের সিদ্ধান্তগুলোকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। গত নয় বছরে তার অসামান্য নেতৃত্বের জন্য আমি অনিলকে (কুম্বলে) ধন্যবাদ জানাতে চাই।’ ২০১২ সালে প্রথমবার আইসিসির টেকনিক্যাল কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছিলেন কুম্বলে। যেখানে ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ক্লাইভ লয়েডের স্থলাভিষিক্ত হয়েছিলেন সাবেক এই স্পিনার। এরপর ২০১৬ সালে আবারও নির্বাচিত হন কুম্বলে। ২০১৯ সালের মার্চে তৃতীয় মেয়াদে আরও একবার টেকনিক্যাল কমিটির প্রধানের দায়িত্ব নেন তিনি। ৯ বছরের বেশি সময় দায়িত্ব পালনের পর পদ ছাড়তে হলো কুম্বলে। যেখানে তাঁর জায়গায় স্থলাভিষিক্ত হলেন সৌরভ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com