শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জায়লস্কর ইউপির ৩নং ওয়ার্ডকে মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চান আফছার মেম্বার

ফেনী প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ১৭ নভেম্বর, ২০২১

ফেনীর দাগনভুঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের উত্তর আলামপুর গ্রামটি ৩ নং ওয়ার্ড ভুক্ত। ওয়ার্ডটিতে অসংখ্য দরিদ্র জনগোষ্ঠীর বসবাস। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উক্ত ওয়ার্ড় থেকে ইউপি সদস্য হিসেবে নিবার্চন করতে চান জায়লস্কর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও গতবারের সাবেক মেম্বার নুরুল আফছার। নুরুল আফছার মেম্বার আওয়ামী লীগের দু:সময়ের কর্মী ও মাঠের কর্মী বান্ধব নেতা হিসবে সুপরিচিত। নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে জায়লস্কর ইউনিয়নে আওয়ামী লীগের প্রচার প্রসারে ও কেন্দ্র ঘোষিত কর্মসূচী বাস্তবায়নে তিনি আলোচিত চরিত্র। তিনি এবার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট করার আগ্রহ প্রকাশ করেছেন। এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি দৈনিক খবরপত্র কে জানান, আমি আমার ওয়ার্ড বাসীর আগ্রহে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করছি। ইতিপূর্বে আমি মেম্বার থাকাকালীন ওয়ার্ডটিতে ব্যাপক উন্নয়ন করেছি। শালিস বাণিজ্য, থানা বাণিজ্য, ভাতা বাণিজ্য, টোকেন বাণিজ্য, মাটি বাণিজ্য এসবের উর্দ্ধে ছিলাম। কোন অপর্কমের সাথে জড়িত ছিলাম না। ওয়ার্ডবাসীর বিপদে আপদে পাশে ছিলাম সব সময়। যার স্বাক্ষী আমার ওয়ার্ডের জনগণ। তাই ওয়ার্ডবাসীর আগ্রহে আমি প্রার্থী হতে চাই। তারাই আমার মুল শক্তি। নির্বাচিত হয়ে জায়লস্কর ইউনিয়নের মাটি ও মানুষের নেতা প্রিয়নেতা মামুনুর রশীদ মিলনের হাতকে শক্তিশালী করার মাধ্যমে ওয়ার্ডটিকে মডেল ওয়ার্ডে রুপান্তর করবো ইনশাআল্লাহ। এ জন্য ইউনিয়ন ও ওয়ার্ডের সর্বস্তরের দলীয় নেতৃবৃন্দ ও সর্বদলীয় ওয়ার্ডবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন নুরুল আফছার মেম্বার।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com