শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আগামীকাল হাকিমপুর প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচন

মোসলেম উদ্দিন (হিলি) দিনাজপুর :
  • আপডেট সময় বুধবার, ১৭ নভেম্বর, ২০২১

আগামীকাল অনুষ্ঠিত হতে হচ্ছে দিনাজপুরের হাকিমপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন। আগামীকাল শুক্রবার বিকেল ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ভোট গ্রহন চলবে। নির্বাচন উপলক্ষে হাকিমপুর প্রেসক্লাবের সদস্যদের মধ্যে বইছে নির্বাচনী হাওয়া, ব্যস্ততা বেড়েছে প্রার্থীদের। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা বিজয়ী হওয়ার জন্য ভোট ও দোয়া চাওয়ার মধ্য দিয়ে দিন পার করছেন। হাকিমপুর প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদে মোট পদের সংখ্যা ১৩টি। ক্লাবের ৪টি গুরুত্বপূর্ণ পদে লড়াই করছেন ৯ জন প্রার্থী। বাঁকী ৯ টি পদে প্রার্থীগণ বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। ৪টি পদে প্রতিদ্বন্দীরা হলেন, বৈশাখী টিভির, কালের কণ্ঠ পত্রিকার হিলি প্রতিনিধি গোলাম মোস্তাফিজার রহমান মিলন ও এনটিভি, ইত্তেফাক পত্রিকার হিলি প্রতিনিধি জাহিদুল ইসলাম জাহিদ সভাপতি পদে। সহ সভাপতি পদে সিরাজুল ইসলাম ও এটিএম রবিউল ইসলাম সুইট। সাধারণ সম্পাদক পদে জিটিভির হিলি প্রতিনিধি আনোয়ার হোসেন বুলু ও বাংলাভিশন টিভি হিলি প্রতিনিধি মুরাদ ইমাম কবির। যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৩জন, রাইজিংবিডি’র দিনাজপুর জেলা ও দৈনিক খবর পত্রিকার হিলি প্রতিনিধি মোসলেম উদ্দিন, ডিবিসি নিউজ চ্যানেলের হিলি প্রতিনিধি মাসুদুল হক রুবেল ও তাছির উদ্দিন। ৯টি পদে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিতরা হয়েছেন, সময় টিভির হিলি প্রতিনিধি শফিকুল ইসলাম শফিক সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক মোফাজ্জল হোসেন, কোষাধ্যক্ষ আরটিভির হিলি প্রতিনিধি আব্দুল আজিজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মানবকণ্ঠ পত্রিকার মুসা মিয়া, সাহিত্য, সংস্কৃতি ও পাঠাগার সম্পাদক পদে এইচ এম আওলাদ মন্ডল, ধর্ম, সমাজকল্যান ও ক্রীড়া সম্পাদক পদে আলম হোসেন অলি ও কার্যনির্বাহী পদে ৩জন হলেন, অজয় কুমার মানী, কুদ্দুস আলী খান ও মোকছেদুল মোমিন মোয়াজ্জেম। প্রেসক্লাবে নির্বাচনের সকল প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করেছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার আনোয়ারুল হক টুকু। আগামী ১৯ নভেম্বর শুক্রবার বিকাল ৩ থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ভোট গ্রহন চলবে, মোট সংখ্যা ৩৯ জন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com