শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিয়ে-বিচ্ছেদ মামলায় হারলেন নুসরাত

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১

হেরে গেলেন টলি অভিনেত্রী নুসরাত জাহান। দীর্ঘ টানাপড়েনের পর আদালতে শেষ হাসিটা হাসলেন নিখিল জৈন। ভারতের আলিপুর কোর্টে রায় এসেছে নিখিলের পক্ষে। তিনি নুসরাতের সঙ্গে অ্যানালমেন্টের (রদ) মাধ্যমে সম্পর্কে ইতি টানতে চেয়ে কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। ফলে নুসরাত না চাইলেও তাদের বিয়ের স্বীকৃতি দিয়ে, সেটা আবার বিচ্ছেদ ঘটালো আদালত। তুরস্কে ধুমধাম করে বিয়ে করেছিলেন তারা। এরপর দেশে ফিরে একসঙ্গে কয়েক মাস থাকার পরই আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন দুজনে। বিচ্ছেদের কিছু দিন পরই একটি বিবৃতিতে নুসরাত জানিয়েছিলেন, ভারতে তাদের বিয়ের রেজিস্ট্রেশন হয়নি, তুরস্কের বিয়ে এখানে গ্রাহ্য নয়, অতএব এই বিয়ে এখানে বৈধ নয়। তাই নিখিলের সঙ্গে বিচ্ছেদের কোনও প্রশ্নই ওঠে না। গত ১৭ নভেম্বর ভারতীয় সংবাদমাধ্যম জি-২৪ ঘণ্টাকে নিখিল বলেন,‘আমার জন্মদিন আর জন্মদিনে এটাই সেরা উপহার।’ যেহেতু আইনি প্রক্রিয়ায় বিয়ের নিবন্ধন হয়নি তাই অ্যানালমেন্ট করেই আলাদা হতে হতো তাদের। এই নিয়ম অনুযায়ী, নুসরাতকে আদালতে গিয়ে বলতে হবে, নিখিলের সঙ্গে আর কোনও সম্পর্ক থাকবে না তার।
মামলা প্রসঙ্গে নিখিল বলেন, ‘যেদিন জানলাম নুসরাত আমার সঙ্গে থাকতে চায় না, অন্য কারও সঙ্গে থাকতে চায়, সেদিনই দেওয়ানি মামলা দায়ের করেছি আমি। নুসরাতের মা হওয়ার পরে এই সিদ্ধান্ত নিইনি আমি।’ ২০১৯ সালের ১৯ জুন তুরস্কের বোদরুমে নিখিল জৈনের সঙ্গে রূপকথার বিয়ে সেরেছিলেন নুসরাত জাহান। দু’বছরের মাথায় তিনি আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানান, নিখিল জৈনের সঙ্গে বিয়ে নয়, লিভ টুগেদার করেছেন। এর আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন নুসরাত। জানা যায়, তিনি অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে আছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com