শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

টেনিস তারকা পেং শুয়াই তারকা নিখোঁজ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১

চীনের সাবেক উপ-প্রধানমন্ত্রী ঝাং গাওলির বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের পর থেকে নিখোঁজ রয়েছেন সাবেক শীর্ষ টেনিস তারকা পেং শুয়াই। এ নিয়ে নোভাক জোকোভিচ ও নাওমি ওসাকার মতো টেনিস তারকারা উদ্বেগ প্রকাশ করেছেন। খবর বিবিসি অনলাইনের। চলতি মাসের শুরুর দিকে চীনের সামাজিক মাধ্যম ওয়েবোতে তিনি অভিযোগ তুলেন। ঝাং গাওলি ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত দেশটির উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ঘনিষ্ট মিত্র। অভিযোগের পর থেকেই পেং শুয়াইর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
এদিকে বুধবার একটি ই-মেইল প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক (সিজিটিএন)। পেং শুয়াইয়ের বরাতে ই-মেইলে বলা হয়েছে, তিনি নিখোঁজ বা নিরাপত্তাহীন অবস্থায় আছেন বিষয়টা তেমন নয়। তিনি বাড়িতে বিশ্রাম নিচ্ছেন এবং সব কিছু ভালো আছে। ই-মেইলে এও বলা হয়, তার বরাতে করা ওই যৌন নিপীড়নের অভিযোগটিও মিথ্যা। অন্যদিকে পেং শুয়াইয়ের বরাতে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ওই ই-মেইলের ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছে দেশটির উইমেনস টেনিস অ্যাসোসিয়েশন (ডব্লিউটিএ)। সংস্থাটির চেয়ারম্যান স্টিভ সিমন এক বিবৃতিতে বলেন, আমার বিশ্বাস করা কঠিন যে ওই ই-মেইল পেং শুয়াই লিখেছেন বা তার হয়ে কেউ লিখে দিয়েছে। ডব্লিউটিএ ও পুরো বিশ্ব স্বাধীন এবং সুনির্দিষ্ট প্রমাণ চায় যে তিনি ভালো আছেন।
যৌন নিপীড়নের ওই অভিযোগের ‘স্বচ্ছ ও কোনোরকম হস্তক্ষেপহীন’ তদন্ত হবে পুনর্ব্যক্ত করে সিমন বলেন, ওই ই-মেইলের পর টেনিস তারকার নিরাপত্তা এবং কোথায় আছেন সেই ব্যাপারে তিনি উদ্বিগ্ন। নারীর কথা শোনা এবং সম্মান করা প্রয়োজন। তবে সেটা সেন্সর করা বা রেকর্ড করা কথা নয়। এছাড়া সামাজিক মাধ্যমেও অনেকে ই-মেইলটির সত্যতার ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছেন। এমনকি তারা সিজিটিএনের প্রকাশিত ই-মেইলের স্ক্রিন শটে টাইপিং কারসর দেখা যাচ্ছে বলেও উল্লেখ করেছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com