শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

প্রবীণদের দক্ষতা-অভিজ্ঞতা দেশের ও সমাজের উন্নয়নের অপরিহার্য -ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী

মাহফিজুল ইসলাম রিপন দিনাজপুর :
  • আপডেট সময় শনিবার, ২০ নভেম্বর, ২০২১

২০ নভেম্বর শনিবার জেলা প্রসাশক চত্বরে সংঘের অস্থায়ী কার্যালয়ে প্রবীন হিতৈষী সংঘ দিনাজপুর জেলা শাখার ২৭ তম বার্ষিক সাধারণ সভা-২০২১ অনুষ্ঠিত হয়েছে। প্রবীন হিতৈষী সংঘ দিনাজপুর জেলা শাখার সভাপতি সাবেক অধ্যক্ষ এম.এ জব্বার এর সভাপতিত্বে সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন পাঠ করেন প্রবীন হিতৈষী সংঘ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী। আয়-ব্যায়ের প্রতিবেদন পাঠ করেন কোষাধ্যক্ষ মোহাম্মদ নুরুজ্জামান। গত সাধারণ সভার কার্যবিবরণী পাঠ করেন প্রবীন হিতৈষী সংঘের সহ-সাধারণ সম্পাদক খন্দকার নাজমুল হক লিটু। সভার শুরুতে সমিতির সদস্য যারা ইতিপূর্বে ইন্তেকাল করেছেন তাদের রুহের মাহফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন আলহাজ্ব মোর্কারম হোসেন খান। প্রতিবেদন দুটির উপর মুক্ত আলোচনা করেন উপস্থিত সদস্য এ্যাডঃ আশরাফ সিদ্দিক, মোহাম্মদ নুরুল ইসলাম, ফসিউদ্দিন আহম্মেদ, ডাঃ রইছ উদ্দীন, সুলেখা বেগম। আলোচনা শেষে সদস্যরা হাত তুলে প্রতিবেদন দুটির অনুমোদন প্রদান করেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন এ.কে.এম মেহেরুল্লাহ বাদল। সাধারণ সম্পাদক আলহাজ্ব ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী তার প্রতিবেদনে বলেন, প্রবীনরা সমাজের বোঝা নয় সম্পদ। তাদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে আমাদের। প্রবীনদের জন্য আমাদের দেশেও নীতিমালা পাশ হয়েছে। প্রবীনদের জন্য আলাদা আইডি কার্ড, হেলথ্ কার্ড, বাস-ট্রেনে (কম মূল্যে) আলাদা সিট বরাদ্দ ব্যবস্থার আইন থাকলেও সরকারি ভাবে এখনও তার বাস্তবায়ন হচ্ছে না। আশা করি আগামীতে প্রবীনদের জন্য পৃথক মন্ত্রনালয় গঠন হলে সিনিয়র সিটিজেন হিসেবে প্রবীনরা সর্বত্র রাষ্ট্রিয় সহযোগিতা পাবে। প্রবীনদের দক্ষতা-অভিজ্ঞতা দেশের ও সমাজের উন্নয়নের অপরিহার্য।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com