শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গজারিয়ার বাউশিয়ায় নৌকা মনোনয়ন প্রত্যাশী আল আমিনের নির্বাচনী উঠন বৈঠক

গজারিয়া প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ২০ নভেম্বর, ২০২১

গজারিয়া উপজেলার ৫নং বাউশিয়া ইউনিয়নে উঠন বৈঠক করেছেন নৌকা প্রতীক এর মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক আল আমিন দেওয়ান। ১৯ নভেম্বর শুক্রবার বিকাল ৪ঘটিকায় উপজেলার বাউশিয়া ইউনিয়নের ৬৯নং পোড়াচক বাউশিয়া পূর্ব নয়াকান্দী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।বিশিষ্ট সমাজ সেবক আব্দুল মালেক প্রধান এর সভাপতিত্বে ও বাউশিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা এড্যাঃ শাহ আলী দেওয়ান নিশান এর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি নুরুল ইসলাম মাষ্টার, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, ইউঃপিঃ সদস্য আব্দুল হাকিম দেওয়ান, সংরক্ষিত মহিলা সদস্য হালিমা আক্তার, ওয়ার্ড আওয়ামী লীগ এর সভাপতি/সাঃসম্পাদকদের মাঝে উপস্থিত মহসিন দেওয়ান, শেখ বোরহান উদ্দীন,আতাউর রহমান,শাহজালাল বেপারী,গোলাম মাওলা প্রমুখ। উঠান বৈঠকে আল আমিন দেওয়ান বলেন, আমি আপনাদের দোয়া ও সমর্থন চাই,ইনশাআল্লাহ আশা করি আপনাদের দোয়ায় আমি নৌকা প্রতীক এর মনোনয়ন পাবো।আমি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দলের জন্য কাজ করে যাচ্ছি,আমাকে দিয়ে কখনো দলের ভাবমূর্তি ক্ষুন হয় নাই,আমার বিশ্বাস এবার দল আমাকেই মনোনয়ন দিবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com