বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মানিকগঞ্জে বিএনপির গণঅনশনে পুলিশের বাধা

খবরপত্র ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২০ নভেম্বর, ২০২১

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার দাবিতে মানিকগঞ্জে বিএনপি গণঅনশন কর্মসূচি পালিত হচ্ছে। মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার সভাপতিত্বে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবিরের বাসার কনফারেন্স কক্ষে এই কর্মসূচি পালন করা হয়। এর আগে সকালে দলীয় নেতাকর্মীরা মানিকগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে গণঅনশন কর্মসূচি পালন করতে গেলে পুলিশের বাধার সম্মুখীন হয়। পুলিশের সাথে দলীয় নেতাকর্মীদের ধস্তাধস্তি ও বাকবিত-ায় দলীয় অফিসে অনশন কর্মসূচি প- হয়ে যায়।পরে বেলা এগারটার দিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএম জিন্নাহ কবিরের বাসভবনের কনফারেন্স কক্ষে গণঅনশন কর্মসূচি পালন করছেন দলের নেতাকর্মীরা। জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার নেতৃত্বে গণঅনশন কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএ জিন্নাহ কবীর, সহ-সভাপতি অ্যাডভোকেট আজাদ হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক সত্যেন কান্ত পন্ডিত ভজন, যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক নুরতাজ আলম বাহার প্রমুখ। বক্তারা খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানো এবং তার নিঃশর্ত মুক্তি দাবি করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com