শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মপোযোগী শিক্ষা দেয়া হবে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় শনিবার, ২০ নভেম্বর, ২০২১

দেশে শিক্ষিত বেকার কমাতে কর্মমুখী শিক্ষার ওপর গুরুত্বারোপ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম পরিবর্তনের মাধ্যমে শিক্ষার্থীদের কর্মোপযোগী শিক্ষা প্রদান করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ‘কারিকুলাম পরিবর্তনের মাধ্যমে শিক্ষার্থীদের কর্মোপযোগী শিক্ষা প্রদান করা হবে। আমরা সনদধারী শিক্ষার্থী তৈরি করতে চাই না। লেখাপড়া শেষে কেউ বেকার থাকবে, এমন শিক্ষা ব্যবস্থা আমরা চাই না। কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এখনো সিংহভাগ শিক্ষার্থী লেখাপড়া করে। তাদের কর্মমুখী শিক্ষা নিশ্চিতে কারিকুলাম পরিবর্তন করতে চাই। যাতে তারা লেখাপড়া শেষে কাজ পায়। গতকাল শনিবার সকালে রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রংপুর অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে শিক্ষা ব্যবস্থা ও শিক্ষার মান উন্নয়ন শীর্ষক কর্মশালা শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে শিক্ষার মান আরো উন্নত করা, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অর্জন ও চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের প্রস্তুত করতে বিশ্ববিদ্যালয়টির শিক্ষকদের নিয়ে আলোচনা করা হচ্ছে বলেও জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, কর্মমুখী শিক্ষাগ্রহণ করার পর শিক্ষার্থীরা যাতে কর্মজীবনে প্রবেশ করতে পারেন, সেভাবে আমরা তৈরি করে দিতে চাই। সেজন্যই আমরা কর্মশালার আয়োজন করেছি। শিক্ষার্থীদের চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করতে কাজ করছি। রংপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে দীপু মনি বলেন, অচিরেই এ কার্যক্রম শুরুর পদক্ষেপ নেয়া হচ্ছে। এ লক্ষ্যে কাজ চলছে বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, বেসরকারি অনার্স-মাস্টার্স কলেজগুলোর এমপিও’র ব্যাপারে কথা হচ্ছে। এনটিআরসির মাধ্যমে আগে কিছু নিয়োগ হয়েছিল, সেগুলো নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত প্রয়োজন। আরো কিছু এমপিওভুক্ত করেছি। বাকি যারা রয়েছে তাদের বিষয়েও সিদ্ধান্ত হবে। নতুন করে বেসরকারি কলেজে অনার্স কোর্স খোলার বিষয়ে সরকারের কোনো সিদ্ধান্ত নেই। দীপু মনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখনো উপস্থিতির হার সন্তোষজনক নয়। উপস্থিতির হার বৃদ্ধিতে সরকার তৎপর রয়েছে। শিক্ষামন্ত্রীর সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মশিউর রহমান, ডিন আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজুসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com