বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নওগাঁয় ৩০ বছর ধরে বই ফেরি করে বিক্রি করছেন ইকবাল হোসেন

নওগাঁ প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ২০ নভেম্বর, ২০২১

নওগাঁর একজন বইয়ের ফেরিওয়ালা। যিনি জীবনের ৭০ বছরের মধ্যে ৩০ বছর এই কাজ করছেন। নব্বইয়ের দশক থেকেই ফেরি করে বই বিলিয়ে দিচ্ছেন সবার মাঝে। প্রতিদিনের মতো তার কাজ করে যাচ্ছিলেন মো. ইকবাল হোসেন। কাঁধে চিরাচরিত ব্যাগ আর হাতে রয়েছে বেশ কিছু বই। তার সংগ্রহের তালিকায় আছে ছোট বাচ্চাদের বই, নামাজ শিক্ষা বই, ধারাপাত সহ বিভিন্ন রকমারী বই বিক্রয় করে সংসার চলে মো. ইকবাল হোসেন(৭০) । মো. ইকবাল হোসেনের বাড়ী রংপুর জেলায়। তিনি দীর্ঘ ৪০ বছর ধরে নওগাঁ সদর উপজেলার দয়ালের মোড় বউ বাজার এলাকায় ভাড়া বাসায় থাকেন। মো. ইকবাল হোসেন বলেন, দীর্ঘ ৩০ বছর ধরে বই বিক্রয় করে চলে সংসার। তবে করোনা শুরুর পর থেকে মাত্র ৭৫০ টাকা বাসা ভাড়া দিতে কষ্ট হয়ে দাঁড়িয়েছে। তিন বেলা চারটা ডাল ভাত খাওয়া এখন বিলাসিতা। স্ত্রী ৩৩ বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। সেই থেকে আজ পর্যন্ত আর বিয়ে করা হয়নি। সকাল থেকে রাত্রি পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে পায়ে হেটে বই বিক্রি করা হয়। দিন শেষে যা আয় হয় তা দিয়ে তিন বেলা খাবার সংগ্রহ কষ্ট হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন চিকিৎসা না হওয়াই শরীরে বিভিন্ন রোগ বাসা বেঁধেছে। তবুও পরিশ্রম করে বাকি জীবনটা পার করে দিতে চান তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com