শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন তা মাথা পেতে নিব

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২০ নভেম্বর, ২০২১

রিভিউ আবেদন করবেন মেয়র জাহাঙ্গীর

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করার দায়ে দলীয় পদ হারানোর পর শনিবার দুপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম। এসময় আবেগ তাড়িত কন্ঠে মেয়র জাহাঙ্গীর আলম প্রধানমন্ত্রীর কাছে ক্ষমার আর্জি জানিয়ে বহিষ্কারের বিষয়ে রিভিউ করার আবেদন করবেন বলে জানিয়েছেন। এসময় তিনি অভিযোগ করেন ছাত্র রাজনীতি করার সময় থেকে একটি প্রতিপক্ষ তার নানাভাবে ক্ষতি করার চেষ্টা করেছে। এরই ধারাবাহিকতায় আমার ঘরের ভিতরে বসে তিন ঘন্টার আলাপচারিতাকে খন্ড খন্ড করে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে।
এ সময় তিনি আরো বলেন, আমি কোন ভুল করিনি, অন্যায় করিনি। তবুও মাননীয় প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন তা মাথা পেতে নিব। প্রধানমন্ত্রী বললে আমি ফাঁসিতে যেতেও রাজি আছি। এসময় তিনি তার আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ ফিরে পাবার আকুতি জানিয়ে বলেন, আমি কোন অন্যায় করিনি অপরাধ করিনি। আমার অস্তিত্ব জুড়েই জাতির জনক বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর আওয়ামী লীগ। বাকি জীবন আওয়ামী লীগের সাধারণ সদস্য ও সমর্থক হয়ে থাকতে চাই। এ সময় তিনি কান্নায় ভেঙ্গে পড়লে এ উপস্থিত দলীয় নেতাকর্মীরাও কান্নায় ভেঙে পড়েন। পরে এখানে একটি হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। এদিকে দলের সিদ্ধান্তকে সঠিক দাবি করে ওই সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়েছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com