শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চরকেওয়ার ইউপি নির্বাচন আফসার উদ্দিন ভূইয়ার গণসংযোগে মানুষের ঢল

মুন্সীগঞ্জ প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ২০ নভেম্বর, ২০২১

২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নে গণসংযোগ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রতীক চেয়ারম্যান প্রার্থী হাজী মো. আফসার উদ্দিন ভূইয়া। গতকাল শনিবার সকাল দিকে এ গণসংযোগ অল্প সংখ্যক সমর্থক দিয়ে শুরু হলে পরে জন¯্রােতে রূপ নিয়ে বিকেল পর্যন্ত ইউনিয়নের ৪-৫নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামে এ গণসংযোগ করা হয়। এ সময় নৌকার চেয়ারম্যান প্রার্থী হাজী মো. আফসার উদ্দিন ভূইয়া এক গ্রাম থেকে অন্য গ্রাম, এক বাড়ি থেকে অন্য বাড়ি, এক ঘর থেকে অন্য ঘরে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দোয়া ও ভোট প্রার্থনা করেন। দল-মত নির্বিশেষে এই চেয়াররম্যান প্রার্থীর গণসংযোগে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার প্রায় কয়েক শতাধিক মানুষ ও নেতাকর্মী অংশ নেন। এর পাশাপাশি স্কুল-কলেজ পড়–য়া শিক্ষার্থীরা গণসংযোগে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে নৌকা মার্কায় ভোট চেয়ে জয় বাংলা-জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে নির্বাচনী প্রচারণা চালান। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীক চেয়ারম্যান প্রার্থী ও সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজী মো. আফসার উদ্দিন ভূইয়া ইউনিয়নবাসির উদ্দেশ্যে বলেন, আমি প্রার্থী হিসেবে নই, আপনাদের সন্তান হিসেবে আপনাদের কাছে এসেছি। আপনাদের দোয়া ও ভালোবাসায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৌকার একজন কর্মী হিসেবে আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি। আগামী ২৮ তারিখ নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে বঙ্গবন্ধুর নৌকায় ভোট দিবেন। তিনি দলমত নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে গিয়ে সকলকে নৌকার পক্ষে কাজ করার আহ্বান করেন। এ গণসংযোগে চরকেওয়ার ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুর রাজ্জাক, সেরাজ উদ্দিন গাজী, দেলোয়ার গাজী, গনী গাজী, ওমর কাজী, জুয়েল মাঝি ও অহিদুল ইসলামসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com