শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হাফ পাস চালুর দাবিতে সাইন্সল্যাব এলাকায় গাড়ি ভাঙচুর

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২০ নভেম্বর, ২০২১

হাফ পাস চালুর দাবিতে রাজধানীর সাইন্সল্যাব মোড়ে আন্দোলন করছে ছাত্ররা। আন্দোলনরত ছাত্ররা ওই রাস্তার বেশকিছু গাড়ি ভাঙচুর করেছে। গতকাল শনিবার দুপুর ১২টায় এ ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখেন। তারা সড়কের উভয়পাশের ১০টির বেশি গাড়ি ভাঙচুর করেন।
সম্প্রতি জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে গণপরিবহনের ভাড়া বৃদ্ধি করা হয়েছে। তবে যাত্রীদের অভিযোগ সরকার নির্ধারিত ভাড়ার চেয়েও বেশি নিচ্ছে বাসগুলো। এছাড়াও শিক্ষার্থীদেরও হাফ ভাড়ার প্রথা মানতে চাইছে না বাস মালিকরা। এ ঘটনায় রাজধানীর মিরপুর, বনানী, রামপুরা ও নীলক্ষেত এলাকায় যাত্রী, বাসচালক ও শিক্ষার্থীদের মধ্যে কয়েকদিন ধরে বেশকিছু ঘটনা ঘটেছে। সবশেষ গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকা কলেজের মূল ফটকের সামনের মিরপুর রোডে শিক্ষার্থীরা প্রথমে বিক্ষোভ ও পরে সড়ক অবরোধ করেন। এ সময় বেশ কয়েকটি গাড়িও আটক করেন শিক্ষার্থীরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com