শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কালীগঞ্জ

তৈয়বুর রহমান কালীগঞ্জ (গাজীপুর):
  • আপডেট সময় সোমবার, ২২ নভেম্বর, ২০২১

গাজীপুরের কালীগঞ্জ রাজা রাজেন্দ্র নারায়ণ (আর.আর.এন) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শারীরিক প্রতিবন্ধী সহকারী শিক্ষক হাফিজুল্লাহর(৩৮) বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও স্মারকলিপি কর্মসূচি পালন করা হয়েছে। রোববার দুপুরে আর.আর.এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের আয়োজনে উপজেলার শহীদ ময়েজউদ্দিন সড়কের বিক্ষোভ মিছিল করেন। পরে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন শেষে কালীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। এ সময় বক্তরা, সহকারী শিক্ষক হাফিজুল্লাহর বিরুদ্ধে আনীত মিথ্যা মামলা প্রত্যাহার, পুলিশী হয়রানির এবং অনতিবিলম্বে ওই শিক্ষককে লাঞ্ছিত ও নির্যাতনকারীদের আইনের আওতায় আনার জোড় দাবি জানান। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহন না করা হলে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন ওই স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। এ সময় শিক্ষককে লাঞ্ছিত ও নির্যাতনকারীদেরকে কালীগঞ্জের মাটিতে অবাঞ্চিত করার ঘোষণাও দেন তারা। প্রতিবাদ সভা শেষে তারা ৭ দফা দাবিকে ইউএনও শিবলী সাদিকের কাছে স্মারকলিপি প্রদান করেন। উল্লেখ্য, গাজীপুরের কালীগঞ্জে প্রতিবন্ধী শিক্ষকের ছোট ভাই আমানউল্লাহ’র সাথে আওলাদ মোল্লার ভাতিজী ও বাতেন মোল্লার ছোট বোনের সাথে অবৈধ সম্পর্কের কথা তুলে এনে থানায় অভিযোগ করে ওই প্রভাবশালী মহল। পরে অভিযোগের প্রেক্ষিতে ওই প্রভাবশালী মহল প্রতিবন্ধী শিক্ষক হাফিজুল্লাকে শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। আর বিষয়টি নিয়ে ভূক্তভোগী ওই শিক্ষক গাজীপুর জেলা পুলিশ সুপারের কাছে ও স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে অভিযোগ করেন। পরে গণমাধ্যমকর্মীরা নির্যাতনের শিকার ওই শিক্ষকের নিয়ে প্রতিবেদন করেন। ওই ঘটনায় থানায় মামলা না নেওয়ায় শিক্ষককে ২ নম্বর আসামি করে আদালতে ধর্ষণ মামলা দায়ে করা হয়। বর্তমানের প্রভাবশালী ওই মহল মিথ্যা মামলাসহ নানাভাবে হয়রানী করছেন। এরই প্রতিবাদে আর.আর.এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা মানববন্ধন, বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও স্মারকলিপি কর্মসূচি পালন করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com