শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

খালেদা জিয়ার এই অবস্থার জন্য সরকার দায়ী : রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় সোমবার, ২২ নভেম্বর, ২০২১

বিএনপির সংরক্ষিত নারী সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, খালেদা জিয়া পায়ে হেঁটে কারাগারে গেছেন? গত তিন বছর তিনি সরকারের হেফাজতে ছিলেন। আওয়ামী লীগের হেফাজতে ছিলেন। তিনি নিজের হেফাজতে ছিলেন না। গত তিন বছরে সরকার তাকে সঠিক চিকিৎসা দেয়নি। আজকে দেশনেত্রীর এই অবস্থার জন্য সরকারকে দায় নিতে হবে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। রুমিন ফারহানা বলেন, সামান্য হাঁচি-কাশি হলে রাষ্ট্রপতি চিকিৎসার জন্য আমেরিকা-জামার্নিতে চলে যান। আর আমাদেরকে সরকার বলে খালেদা জিয়ার বেস্ট চিকিৎসা নাকি বাংলাদেশে হচ্ছে। যদি বাংলাদেশে বেস্ট চিকিৎসা হতো তাহলে আওয়ামী লীগের নেতাদের কেন ভারতে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বলে উল্লেখ করে রুমিন বলেন, উনার কিছু হলে এর পুরো দায়-দায়িত্ব সরকারকে নিতে হবে। এ সময় মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন বিএনপির সংসদ সদস্য জিএম সিরাজ, হারুন উর রশিদ, উকিল আব্দুস সাত্তার, আমিনুল ইসলাম ও মোশাররফ হোসেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com