বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বেগম খালেদা জিয়ার অপরাধ নেই : রিজভী

ইকবাল হোসেন:
  • আপডেট সময় সোমবার, ২২ নভেম্বর, ২০২১

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বেগম খালেদা জিয়ার অপরাধ নেই, অপরাধ তারা খুঁজে বের করেন। গতকাল প্রধানমন্ত্রী বলেছেন যে, এতিমের টাকা আত্মসাৎ করা দুর্নীতিবাজ ব্যক্তির জন্য এতো মায়াকান্না? উনি হিংসা, নিষ্ঠুরতা, প্রতিহিংসা করে অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার পর মানুষ কী বলছে, আন্তর্জাতিক সম্প্রদায় কী বলছে- এই লাজলজ্জার সব ভূষণ কেড়ে নিয়ে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বিষোদগার করে যাচ্ছেন। গতকাল রোববার (২১ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, জনগণের মনে শঙ্কা যে, বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিং করা হয়েছে। এ কারণেই তাকে বিদেশে যেতে দেওয়া হচ্ছে না। বিদেশে গেলে পরীক্ষা-নিরীক্ষায় যদি সেটা বেরিয়ে আসে। খালেদা জিয়া কারাগারে যখন গেলেন তখন তিনি পায়ে হেঁটে গেছেন, আজ তার অবস্থা গুরুতর কেন, তিনি অসুস্থ কেন? এ গুরুতর অসুস্থতা নিশ্চয়ই কারাগারে দেশনেত্রীকে তিলে তিলে ধ্বংস করার জন্য। বিএনপির এই মুখপাত্র বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যত জুলুম-নির্যাতন সহ্য করে গেছেন শুধু গণতন্ত্রকে মুক্ত করার জন্য। তিনি কি কম নির্যাতন সহ্য করেছেন? সাতবার গৃহবন্তি হয়েছেন, পুলিশ তাকে গ্রেফতার করেছে। তারপরও তিনি তার কর্তব্য পালন থেকে, তার লক্ষ্য থেকে বিচ্যুত হননি। এই হচ্ছেন বেগম খালেদা জিয়া। রাজপথে তার অসীম সাহসিকতা দেখিয়ে গেছেন। এ কারণেই দেশের শত্রুরা বন্দি করার মধ্য দিয়ে বেগম খালেদা জিয়াকে মূল টার্গেট করেছেন। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, আপনি দ-িত ব্যক্তি বলছেন (খালেদা জিয়াকে)। একটু অপেক্ষা করেন, আপনি কীভাবে দ-িত ব্যক্তি হতে পারেন- এ বিচার বিভাগই আপনার বিরুদ্ধে রায় দেবে। যেভাবে কব্জা করে আপনি এটা করেছেন, আপনি এতো অন্যায় করেছেন যে কোনো দিক দিয়ে কোনো কিছু করার নেই। এ দেশের মানুষ দেখবে দ- কার ওপর আরোপিত হয়।
প্রধানমন্ত্রীর উদ্দেশে রিজভী আরও বলেন, আপনার প্রভুরা আপনাকে আশ্রয় দিচ্ছে, আপনি টের পাচ্ছেন না। যে কালবৈশাখী ঝড় আপনার দিকে ধেয়ে আসছে, এই কালবৈশাখী ঝড়ে আপনি আর আপনার সরকার খড়কুটোর মতো টের পাচ্ছেন না। আপনার চারদিকে চামচা। তিনি বলেন, গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী নোবেল প্রাইজ পাবেন। আমার ধারণা ছিল যে স্বরাষ্ট্রমন্ত্রী একটু কম কথাবার্তা বলেন। কিন্তু এর মধ্যেও আমরা হাছান মাহমুদের সিনড্রোম দেখতে পাচ্ছি, সম্পূর্ণ হাছান মাহমুদের সিনড্রোম তার ওপর ভর করেছে। ওবায়দুল কাদেরের সিনড্রোম ভর করেছে তার ওপর। অথচ একটা প্রবাদ যে ‘সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ।’ এই অবস্থা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর, চারদিকে অসৎ লোক থাকলে আর কতটা ভালো থাকা যায়। রিজভী বলেন, শেখ হাসিনা ভুলে গেছেন জনগণের নেত্রীকে দমন করা যায় না। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে তাকে কারাগারে বন্দি করে রাখতে পারেন। গোটা দেশের মানুষের কাছে তিনি অস্তিত্ববান, তিনি জীবন্ত, পদ্মা-মেঘনার উত্তাল ঢেউয়ে বেগম খালেদা জিয়ার নাম। হেমন্তের ধানের মাঠে বেগম খালেদা জিয়ার নাম, আপনি হেমন্তের বাতাসকে আটকাবেন কী করে, আপনি পদ্মা-মেঘনার ঢেউকে আটকাবেন কী করে, সেখানে প্রতিনিয়ত বেগম খালেদা জিয়ার নাম। তিনি বলেন, খালেদা জিয়াকে গ্রেফতারের পর আমরা বলেছি এ সরকার খালেদা জিয়াকে স্লো পয়জনিং করতে পারে- এই সরকার তাকে বিষ প্রয়োগ করতে পারে। আজ তাকে মুক্তি দিচ্ছে না, আজ যে তাকে বিদেশ পাঠিয়ে উন্নত চিকিৎসার অনুমতি দিচ্ছে না, আজ আইনশৃঙ্খলা বাহিনী দেশের আইনশৃঙ্খলা বাহিনী নয়, আজকের আইনশৃঙ্খলা বাহিনী হচ্ছে শেখ হাসিনার নিজের আইনের আইনশৃঙ্খলা বাহিনী। ছেলেধরা যেমন মুক্তিপণ আদায় করে, ঠিক আজ খালেদা জিয়াকে দস্যু ব্যক্তির মতো শেখ হাসিনা আটকে রেখেছেন। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে দোয়া মাহফিলে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, সিনিয়র সহ-সভাপতি গোলাম সরোয়ার, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী প্রমুখ বক্তব্য দেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com