শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

এশিয়ার শীর্ষ দেশগুলোয় স্বর্ণের চাহিদায় ভাটা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২২ নভেম্বর, ২০২১

এশিয়ার প্রধান ব্যবহারকারী দেশগুলোয় চলতি সপ্তাহে কমেছে স্বর্ণের চাহিদা। মূল্যবান ধাতুটির দাম কয়েক মাসের সর্বোচ্চে ওঠায় চাহিদায় ভাটা পড়েছে। যদিও ভারতীয় ডিলাররা আসন্ন বিয়ের মৌসুমে আবারো চাহিদা বাড়ার প্রত্যাশা করছেন। খবর বিজনেস রেকর্ডার। বেসরকারি একটি ব্যাংকের মুম্বাইভিত্তিক ডিলার জানান, জুয়েলার্সগুলো কিছু সময়ের জন্য বিরতি নিয়েছে। প্রতিষ্ঠানগুলো দাম পুনরায় স্বাভাবিক হওয়ার অপেক্ষা করছে।

তথ্য বলছে, বৃহস্পতিবার ভারতে প্রতি ১০ গ্রাম স্বর্ণের ভবিষ্যৎ সরবরাহ চুক্তিমূল্য ৪৯ হাজার ৫৯ রুপিতে স্থির হয়েছে। এর আগের সপ্তাহে ধাতুটির দাম ৪৯ হাজার ৬১০ রুপিতে উন্নীত হয়েছিল, যা ৩ জুনের পর সর্বোচ্চ। চলতি সপ্তাহে ডিলাররা অভ্যন্তরীণ বাজারে নির্ধারিত দামে আউন্সপ্রতি ২ ডলার ৫ সেন্ট মূল্যছাড় দিচ্ছেন। ১০ দশমিক ৭৫ শতাংশ আমদানি ও ৩ শতাংশ বিক্রয় শুল্ক অন্তর্ভুক্ত করেই এ ছাড় দেয়া হচ্ছে। আগের সপ্তাহে ছাড়ের পরিমাণ ছিল ২ ডলার। নয়াদিল্লিভিত্তিক এক ডিলার জানান, আসন্ন বিয়ের মৌসুম উপলক্ষে ক্রেতারা বর্তমানে স্বর্ণ কেনা বন্ধ রেখেছেন। প্রথাগতভাবেই ভারতীয় বিয়ের একটি অবিচ্ছেদ্য অনুষঙ্গ স্বর্ণ, যা দেশটিকে স্বর্ণের দ্বিতীয় শীর্ষ ব্যবহারকারীর তকমা এনে দিয়েছে। এদিকে বৈশ্বিক স্বর্ণ ব্যবহারে প্রথম দেশ চীন। সেখানেও ধাতুটির চাহিদা অব্যাহতভাবে কমছে। একই অবস্থা জাপানের বাজারেও। কারণ হিসেবে স্বর্ণের ক্রমবর্ধমান দামকেই দায়ী করেছেন সংশ্লিষ্টরা। মূল্য নিয়ন্ত্রণে চীন অক্টোবরে সুইজারল্যান্ড থেকে তিন বছরের সর্বোচ্চ পরিমাণ স্বর্ণ ক্রয় করে। তবে ভারত, চীন ও জাপানে কমলেও চাহিদা বেড়েছে সিঙ্গাপুরে। দাম বাড়ায় মূল্যস্ফীতির বিপরীতে আপৎকালীন বিনিয়োগের জন্য স্বর্ণ ক্রয় বাড়িয়েছেন বিনিয়োগকারীরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com